News Flash

  • Home
  • মুখ্য খবর
  • স্কুল থেকে বাড়ি ফেরার পথে গাড়ির ধাক্কায় মর্মান্তিক মৃত্যু ছাত্রের 
Image

স্কুল থেকে বাড়ি ফেরার পথে গাড়ির ধাক্কায় মর্মান্তিক মৃত্যু ছাত্রের 

আগরতলা, ৬ নভেম্বর: স্কুল থেকে বাড়ি ফেরার পথে গাড়ির ধাক্কায় মর্মান্তিক মৃত্যু হয়েছে এক নার্সারি ছাত্রের। তার নাম তৃপ্ত বিশ্বাস। এদিকে, ঘাতক গাড়ির চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। 

ঘটনার বিবরণে জানা গিয়েছে, প্রতিদিনের মতো আজ সকালেও জয়কাতপুর গ্রাম পঞ্চায়েতের ঝরঝরি এলাকায় মায়ের সাথে স্কুলে আসে নার্সারি বিভাগের ছাত্র তৃপ্ত বিশ্বাস(৫)। বিলোনিয়া গভমেন্ট ইংলিশ মিডিয়াম দ্বাদশ শ্রেণী বিদ্যালয় এর নার্সারি বিভাগের ছাত্র সে। তার বাবা পেশায় শ্রমিক। মৃতের পরিবারের সদস্য কালিপদ বিশ্বাস জানান, অটো থেকে বাড়ির সামনে নামার পর ছেলেটির মা যখন অটোওয়ালাকে টাকা দিচ্ছিল সে সময় সে নিজের রাস্তা পার হচ্ছিল। ঠিক সেই সময় মতাই-এর দিক থেকে আসা বিলোনিয়াগামী মারুতি ভ্যানের ধাক্কায় গুরুতর জখম হয় তৃপ্ত বিশ্বাস। সাথে সাথে ওই গাড়িটির চালক মিঠুন সরকার তাকে দ্রুত বিলোনিয়া হাসপাতালে নিয়ে গিলে সেখানেই মৃত্যুর কোলে ঢলে পড়ে তৃপ্ত।  এদিকে, ঘাতক গাড়ির চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়েছে। 

ওই ঘটনায় গোটা এলাকায় নেমে আসে শোকের ছায়া। এদিকে খবর পেয়ে হাসপাতালে ছুটে গিয়েছেন বিলোনিয়া বিদ্যালয়ের পরিদর্শক সহ দক্ষিণ জেলার শিক্ষা দপ্তরের আধিকারিকগণ এবং অবশ্যই ইংলিশ মিডিয়াম স্কুলের প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকারা। সকলের মধ্যে গভীর শোকের ছায়া নেমে আসে। খবর পেয়ে ঘটনাস্থলের দ্রুত ছুটে যায় বিলোনিয়া থানার পুলিশ।

Releated Posts

মৃত্যুকে নিয়ে রাজনীতি করছে বামফ্রন্ট: মনীষার মৃত্যুর ঘটনায় বিস্ফোরক মন্তব্য বিজেপির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ জুন: বরাবরের মতোই মৃত্যুকে নিয়ে রাজনীতি করছে বামফ্রন্ট। শান্তিনিকেতনের মহিলা কর্মী মনীষা দাসের মৃত্যুর ঘটনায়…

ByByReshmi Debnath Jun 17, 2026

আস্থা ও বিশ্বাস মানুষের জীবনকে আলোকিত করে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৭ জুন: আস্থা ও বিশ্বাস মানুষের জীবনকে আলোকিত করে, আর আধ্যাত্মিক চেতনা সমাজকে সঠিক পথের দিশা দেখায়।…

ByByReshmi Debnath Jun 17, 2026

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত আদালত চত্বর পরিদর্শনে মুখ্যমন্ত্রী, সহায়তার আশ্বাস

আগরতলা, ১৭ জুন : আগরতলার অফিস লেন এলাকায় সোমবার গভীর রাতে সংঘটিত ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা আজ সকালে…

ByByReshmi Debnath Jun 17, 2026

নিট প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে যুব কংগ্রেস কর্মীদের ওপর লাঠিচার্জের অভিযোগ, মানবাধিকার কমিশনে অভিযোগ দায়ের

আগরতলা, ১৭ জুন: আগরতলায় যুব কংগ্রেসের শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচিতে কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনী (সিআরপিএফ)-এর এক আধিকারিকের বিরুদ্ধে মানবাধিকার…

ByByTaniya Chakraborty Jun 17, 2026
Scroll to Top