News Flash

  • Home
  • খেলা
  • এএফসি চ্যাম্পিয়ন্স লিগে আল আইনকে উড়িয়ে দিল আল নাসর, গোল পেলেন রোনাল্ডো
Image

এএফসি চ্যাম্পিয়ন্স লিগে আল আইনকে উড়িয়ে দিল আল নাসর, গোল পেলেন রোনাল্ডো

রিয়াদ, ৬ নভেম্বর (হি.স.) : এএফসি চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে মঙ্গলবার রাতে আল আইনকে ৫-১ গোলে হারাল আল নাসর। এই জয়ে আল আইনকে হারিয়ে পয়েন্ট তালিকায় অবস্থান সংহত করল তারা। উল্লেখ্য, গত মরসুমে এই আল আইনের কাছেই কোয়ার্টার ফাইনালে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছিল আল নাসর। চ্যাম্পিয়ন হয়েছিল এই আল নাসরই। আল নাসরের হয়ে গোলগুলি করেন তালিসকা দুটি, রোনাল্ডো, এঞ্জেলো গ্রাবিয়াল, ওয়েজেলি। আর আল আইনের গোল হয়েছে আত্মঘাতী। এই গোল নিয়ে কেরিয়ারে ৯০৮টি গোল করলেন রোনাল্ডো। এই পরাজয়ের পর এশিয়ান চ্যাম্পিয়নদের শেষ ষোলোতে ওঠাই এখন কঠিন। চার ম্যাচের তিনটিতে হার ও এক ড্র নিয়ে ‘পশ্চিম’ গ্রুপের ১২ দলের মধ্যে তারা আছে তলানিতে। চার ম্যাচে তিন জয় ও এক ড্রয়ে ১০ পয়েন্ট নিয়ে আল নাসর উঠে এসেছে তিন নম্বরে। ১২ পয়েন্ট নিয়ে তারা আছে তৃতীয় স্থানে l ১২ পয়েন্ট নিয়ে সবার উপরে আল হিলাল, সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে দুইয়ে আল আহলি। পূর্ব’ ও ‘পশ্চিম’ গ্রুপ থেকে আটটি করে দল যাবে শেষ ষোলোতে।

Releated Posts

বিশ্বকাপের সাফল্য সেরা দলগুলির সঙ্গে পাল্লা দেওয়ার বিশ্বাস জুগিয়েছে: মারিজনে

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ৫২ বছরে বিশ্বকাপে ভারতের মহিলা হকি দলের সেরা ফলাফল শুধুমাত্র উৎসাহই দেয়নি, বরং বিশ্বের…

ByByNews Desk Sep 16, 2026

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top