News Flash

  • Home
  • ত্রিপুরা
  • রাতের আঁধারে ১৫০ কেজি রাবার চুরি, তদন্তে পুলিশ
Image

রাতের আঁধারে ১৫০ কেজি রাবার চুরি, তদন্তে পুলিশ

আগরতলা,৬ নভেম্বর : ফের  দুঃসাহসিক চুরি ঘটনা ঘটেছে কমলাসাগর বিধানসভা এলাকায়। মঙ্গলবার গভীর রাতে এক বাড়িতে হানা দিয়ে ১৫০  কেজি রাবার  চুরি করে চম্পট দিল চোরের দল। ঘটনা কমলা সাগর বিধানসভার কোনাবন জিজিএস এলাকায়। 

এদিন গভীর রাতে কমলাসাগর বিধানসভার  কোনাবন জিজিএস এলাকায় সুকুমার দাস নামে  এক ব্যক্তির বাড়িতে হানা দিয়ে আনুমানিক ১৫০ কেজি রাবার চুরি করে চম্পট দেয় চোরের দল। বুধবার সকালে ঘুম থেকে উঠে  ঘরের বাইরে এবং ভিতরের রাবার উধাও হয়ে যাওয়ার ঘটনা দেখে হতবাক হয়ে পড়েন সুকুমার দাসের পরিবার।  তৎক্ষণাৎ তাদের বাড়িতে লাগানো সিসিটিভি চেক করে দেখতে পান এক ব্যক্তি রাবার গুলো চুরি করে নিয়ে গেছেন। কিন্তু রাতের অন্ধকারে সিসিটিভি দেখে লোকটিকে সনাক্ত করতে পারেননি সুকুমার দাস।

পরবর্তী সময়ে খবর দেওয়া হয় মধুপুর থানায়।  খবর পেয়ে পুলিশ  ঘটনাস্থলে ছুটে এসে সিসিটিভির ফুটেজ দেখে এবং বাড়ির মালিক সঙ্গে কথা বলে পার্শ্ববর্তী এক যুবককে আটক করে  জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যায় মধুপুর থানায়। এই ঘটনায় কমলাসাগর বিধানসভার কোনাবন জিজিএস  এলাকায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

Releated Posts

জল জীবন মিশনের পাম্পের জলে ডুবছে কৃষিজমি, ক্ষোভে ফুঁসছে দক্ষিণ মানিকভান্ডারবাসী

কমলপুর, ১৭ জুন: কমলপুর মহকুমার অন্তর্গত দক্ষিণ মানিকভান্ডার এলাকার বিস্তীর্ণ কৃষিজমি দীর্ঘদিন ধরে জলাবদ্ধ অবস্থায় পড়ে থাকায় চরম…

ByByReshmi Debnath Jun 17, 2026

দক্ষিণ ত্রিপুরায় মাদকবিরোধী অভিযানে বড় সাফল্য, ধ্বংস ৩০ হাজার গাঁজার চারা

আগরতলা, ১৭ জুন: মাদকবিরোধী অভিযানে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে দক্ষিণ ত্রিপুরা জেলা পুলিশ। বুধবার পি.আর. বাড়ি থানার পুলিশ,…

ByByReshmi Debnath Jun 17, 2026

ডেস্টিনেশন ত্রিপুরা বিজনেস কনক্লেভ-২০২৬: মুখ্যসচিবের সভাপতিত্বে সচিবালয়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

আগরতলা, ১৭ জুন: আগামী ৯ ও ১০ জুলাই রাজ্যে ‘ডেস্টিনেশন ত্রিপুরা বিজনেস কনক্লেভ-২০২৬’ অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে আজ…

ByByReshmi Debnath Jun 17, 2026

অতিসত্বর ফল প্রকাশের দাবিতে বিক্ষোভ ফায়ার সার্ভিসে চাকুরী প্রত্যাশিতদের

আগরতলা, ১৭ জুন: ফায়ার কর্মী ও ড্রাইভার নিয়োগের দাবিতে ফায়ার সার্ভিসের সদর দপ্তরের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন চাকুরী…

ByByTaniya Chakraborty Jun 17, 2026
Scroll to Top