News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ২০২৫ সালের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা ফেব্রুয়ারি মাসে শুরু হতে পারে : সভাপতি
Image

২০২৫ সালের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা ফেব্রুয়ারি মাসে শুরু হতে পারে : সভাপতি

আগরতলা, ৫ নভেম্বর: ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত ২০২৫ সালের উচ্চ মাধ্যমিক ও মাধ্যমিক পরীক্ষার ফেব্রুয়ারি মাসে শুরু হতে পারে। আজ পর্ষদ ভবনে সাংবাদিক সম্মেলন করে এমনটাই জানিয়েছেন পর্ষদ সভাপতি ড. ধনঞ্জয় গণ চৌধুরী।

আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে সভাপতি ড. ধনঞ্জয় গণ চৌধুরী বলেন, ২০২৫ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ২৩৭৩৯ জন এনরোলমেন্ট করেছে। তাতে বিজ্ঞান বিভাগে পরীক্ষার্থীর সংখ্যা ২১৫২ জন। তেমনি, মাধ্যমিক পরীক্ষায় ৩৩৮০০ জন এনরোলমেন্ট করেছে। 

তাঁর কথায়, ২০২৫ সালের মাধ্যমিক ও উচ্চতর মাধ্যমিক(ভোকেশানাল) এবং উচ্চতর মাধ্যমিক পরীক্ষার বিভিন্ন বিষয়ের প্রেক্টিকেল পরীক্ষা আগামী ১৫ নভেম্বর থেকে ৫ ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করতে হবে। তেমনি, মাধ্যমিক ও উচ্চতর মাধ্যমিকের প্রেক্টিক্যাল পরীক্ষার প্রয়োজনীয় কাগজপত্র ৮ নভেম্বরে থেকে ১২ ডিসেম্বরের মধ্যে পর্যদ অফিস থেকে সংগ্রহ করার জন্য বিদ্যালয় প্রধান বা তাঁর প্রত্যয়িত প্রতিনিধিদের নিয়ে আসতে অনুরোধ করেছেন তিনি। এদিন তিনি আরও বলেন, প্রেক্টিক্যাল  পরীক্ষা শেষ হওয়ার ৭ (সাত) দিনের মধ্যে পর্ষদের পরীক্ষার উত্তরপত্র এবং পরীক্ষা সংক্রান্ত কাগজপত্র জমা দিতে হবে।

Releated Posts

সিডব্লিউজি ২০২৬: ‘এই সোনা যোগীজির জন্যও, যিনি আমাকে সমর্থন করেছেন’, জুডোয় সোনা জিতে বললেন অস্মিতা দে

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ক্যারিয়ারের সবচেয়ে বড় সাফল্য অর্জনের পর ভারতের জুডোকা অস্মিতা দে তাঁর…

ByBySandeep Biswas Jul 31, 2026

সন্ত শিরোমণি রবিদাসের ৬৫০তম জন্মজয়ন্তী উপলক্ষে আগরতলায় পৌঁছাল পবিত্র মঙ্গল কলস

আগরতলা, ৩১ জুলাই: সন্ত শিরোমণি রবিদাসের ৬৫০তম জন্মজয়ন্তী উপলক্ষে তাঁর জন্মভূমি থেকে আনা পবিত্র মাটি শুক্রবার আগরতলার মহারাজা বীর…

ByByReshmi Debnath Jul 31, 2026

গ্রামের আর্থিক, সামাজিক ও পরিকাঠামোগত উন্নয়নেই জোর দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি: কৃষি মন্ত্রী

আগরতলা, ৩১ জুলাই: গ্রামকে শক্তিশালী করাই একটি শক্তিশালী রাজ্য ও দেশের ভিত্তি। সেই লক্ষ্যকে সামনে রেখেই প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByReshmi Debnath Jul 31, 2026

কমনওয়েলথ গেমস ২০২৬: জুডোয় মহিলাদের ৪৮ কেজিতে সোনা জিতলেন অস্মিতা দে, ভারতের পদক ভাণ্ডারে আরও সাফল্য, গর্বিত ত্রিপুরা

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের পদক জয়ের ধারা অব্যাহত রেখে জুডোয় মহিলাদের ৪৮ কেজি বিভাগে…

ByBySandeep Biswas Jul 31, 2026
Scroll to Top