News Flash

  • Home
  • প্রধান খবর
  • ঝাড়খণ্ড সরকার মাফিয়াদের ক্রীতদাসে পরিণত হয়েছে : নরেন্দ্র মোদী 
Image

ঝাড়খণ্ড সরকার মাফিয়াদের ক্রীতদাসে পরিণত হয়েছে : নরেন্দ্র মোদী 

গাড়োয়া, ৪ নভেম্বর (হি. স.) : ঝাড়খণ্ডের হেমন্ত সোরেন সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন প্রধানমন্ত্রী তথা বিজেপি নেতা নরেন্দ্র মোদী। সোমবার ঝাড়খণ্ডের গাড়োয়ায় এক নির্বাচনী প্রচারে প্রধানমন্ত্রী মোদী বলেছেন, “ঝাড়খণ্ড সরকার মাফিয়াদের ক্রীতদাসে পরিণত হয়েছে। রাজ্যবাসীকে পলায়নের জন্য বাধ্য করা হচ্ছে। আপনাদের প্রতিটি ভোট এখানে জেএমএম-আরজেডি-কংগ্রেস দ্বারা তৈরি মাফিয়া ব্যবস্থার ক্ষতিসাধন করবে।”

প্রধানমন্ত্রী মোদী বলেছেন, “এই (জেএমএম-আরজেডি-কংগ্রেস) তিনটি রাজনৈতিক দল অনুপ্রবেশকারীদের সমর্থন করে।”

ঝাড়খণ্ডের যুবসমাজকে আশ্বস্ত করে প্রধানমন্ত্রী মোদী বলেছেন, “ঝাড়খণ্ডে বিজেপি সরকার গঠন করার পর, ৩ লক্ষ সরকারি পদ স্বচ্ছভাবে পূরণ করা হবে।” গাড়োয়ায় এই জনসভায় প্রধানমন্ত্রী মোদী বলেছেন, “ঝাড়খণ্ডে আরও ভাল সুবিধার জন্য, কৃষকদের জন্য, রাজ্যে শিল্পকে শক্তিশালী করার জন্য, কেন্দ্রীয় সরকার সমস্ত প্রচেষ্টা করেছে, এমনকি যখন জেএমএম সরকার বাধা সৃষ্টি করেছে তখনও। যখন আপনারা এখানে ডবল ইঞ্জিন সরকার গঠন করবে, তারপর রাজ্যে উন্নয়নও দ্বিগুণ গতিতে হবে।”

Releated Posts

‘ডিজিটাল ইন্ডিয়া’ সুশাসনের নতুন সংজ্ঞা দিয়েছে, নাগরিকদের ক্ষমতায়ন করেছে এবং উন্নয়নকে ত্বরান্বিত করেছে: প্রধানমন্ত্রী মোদী

নয়াদিল্লি, ১ জুলাই: ‘ডিজিটাল ইন্ডিয়া’ কর্মসূচির ১১ বছর পূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বুধবার বলেছেন, এই উদ্যোগ ভারতের…

ByByNews Desk Jul 1, 2026

রাম মন্দিরে প্রবেশে বাধা, জোর করে বিমানবন্দরে পাঠানো হয়েছে: দাবি কংগ্রেস সাংসদ কিশোরী লাল শর্মার

অযোধ্যা, ৩০ জুন(আইএএনএস) : কংগ্রেস সাংসদ কিশোরী লাল শর্মা দাবি করেছেন, তাঁকে অযোধ্যার রাম মন্দিরে দর্শনের অনুমতি দেওয়া…

ByBySandeep Biswas Jun 30, 2026

প্রতিরক্ষা রপ্তানিতে নজির ভারতের, ২০১৪-র ১,০০০ কোটি থেকে বেড়ে ৩৯,০০০ কোটি টাকা; আত্মনির্ভরতা ও প্রযুক্তিই ভবিষ্যতের শক্তি: রাজনাথ সিং

বড়োদরা, ৩০ জুন (আইএএনএস): গত এক দশকে ভারতের প্রতিরক্ষা ক্ষেত্রে অভূতপূর্ব পরিবর্তন এসেছে। ২০১৪ সালে যেখানে দেশের প্রতিরক্ষা…

ByByNews Desk Jun 30, 2026

ভারতের প্রবৃদ্ধিকে এগিয়ে নিয়ে যাওয়ার মতো শক্ত অবস্থানে রয়েছে ব্যাঙ্কিং ব্যবস্থা: আরবিআই গভর্নর

নয়াদিল্লি, ৩০ জুন (আইএএনএস): ভারতের আর্থিক ব্যবস্থা দেশের প্রকৃত অর্থনীতি এবং প্রবৃদ্ধির অন্যতম প্রধান ভিত্তি হিসেবে কাজ করছে।…

ByByNews Desk Jun 30, 2026
Scroll to Top