News Flash

  • Home
  • মুখ্য খবর
  • নিষেধাজ্ঞা না মেনে বিকট শব্দে ডি জে’র তান্ডব
Image

নিষেধাজ্ঞা না মেনে বিকট শব্দে ডি জে’র তান্ডব

আগরতলা, ৪ নভেম্বর : হাইকোর্ট থেকে উচ্চস্বরে ডিজে বাজানোর উপর নিষেধাজ্ঞা প্রদান করা হয়েছে। তাই দুর্গাপূজার সময়ও সেই নিষেধাজ্ঞা রক্ষা করতে আরক্ষা দপ্তরের কর্মীদের তৎপরতা দেখা গিয়েছিল। কিন্তু কালীপূজায় ডি জে’র তান্ডব দেখেও পুলিশের সেই তৎপরতা ছিলো না।

গত শনিবার থেকেই উচ্চস্বরে ডি জে নিয়ে শহরজুড়ে প্রতিমা নিয়ে আসা থেকে বিসর্জনের জন্য দশমি ঘাটের উদ্দেশ্যে যেতে দেখা গিয়েছে একাধিক ক্লাবকে। এমনকি বেশ কিছু বাড়ি থেকে শুরু করে বিভিন্ন সংস্থার পূজার ক্ষেত্রেও একই অবস্থা। নিষেধাজ্ঞা জারি থাকতেও ডিজে বাজানোর বিরুদ্ধে পুলিশের কোনো ভূমিকা দেখা যায় নি।

এদিকে রবিবার রাতে, ডি জে’র তান্ডবের অভিযোগ পেয়ে টনক নড়ে পুলিশের। শ্যামা মায়ের প্রতিমা ভাসান দিয়ে ফেরার পথে উচ্চ শব্দ সহ গাড়িটি রাস্তা দিয়ে যাচ্ছিল। এই অবস্থা দেখে পশ্চিম থানার পুলিশের কাছে অভিযোগ করা হলে রামনগর এলাকা থেকে  একটি ডিজে মেশিন গাড়িসহ আটক করা হয়। গাড়িতে চালক সহ পূজা কমিটির একজন সদস্য ছিলেন। পুলিশ তাদের থানায় নিয়ে যায় এবং গাড়ি সহ ডিজে বক্স বাজেয়াপ্ত করে।

পুলিশ আধিকারিক জানান, অভিযুক্ত সত্যব্রত দে এবং ননী গোপাল দে’ র বিরুদ্ধে মামলা নেওয়া হয়েছে। কাল তাদের আদালতে প্রেরণ করা হবে বলে জানান তিনি।

Releated Posts

প্রায় ৩ কোটি টাকার মাদক উদ্ধার, আটক ৩

আগরতলা, ৩ সেপ্টেম্বর: মাদকবিরোধী অভিযানে বড়সড় সাফল্য পেল পুলিশ। দক্ষিণ ত্রিপুরার জোলাইবাড়ি এলাকায় পাথর বোঝাই একটি লরি থেকে…

ByByReshmi Debnath Sep 3, 2026

ত্রিপুরার নদী-ছড়ার ধ্বংসের পথ তৈরি হচ্ছে, বালি উত্তোলন নিয়ে সরকারকে নিশানা জিতেন্দ্রর

আগরতলা, ৩ সেপ্টেম্বর: বালি উত্তোলনের অনুমতিপত্র দেওয়ার দায়িত্ব বন দফতরের কাছ থেকে শিল্প দফতরের হাতে তুলে দেওয়ার রাজ্য…

ByByTaniya Chakraborty Sep 3, 2026

দিল্লিতে বৈঠক, জোট ও ত্রিপাক্ষিক চুক্তি বাস্তবায়ন নিয়ে আলোচনায় তিপরা মথা

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপাক্ষিক চুক্তি বাস্তবায়ন সংক্রান্ত অমীমাংসিত বিষয়গুলি নিয়ে আলোচনার জন্য নয়াদিল্লির উদ্দেশে রওনা দিলেন তিপরা মথার…

ByByTaniya Chakraborty Sep 3, 2026

সোনা গায়েবের অভিযোগে বিশালগড় থানায় বড়সড় পদক্ষেপ, ওসি-সেকেন্ড ওসিসহ চার পুলিশকর্মী ক্লোজড

চড়িলাম, ৩ সেপ্টেম্বর: স্বর্ণালংকার গায়েব হয়ে যাওয়ার গুরুতর অভিযোগকে কেন্দ্র করে বিশালগড় থানায় বড়সড় প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হয়েছে।…

ByByTaniya Chakraborty Sep 3, 2026
Scroll to Top