News Flash

  • Home
  • প্রধান খবর
  • চন্দ্রচূড়ের এজলাস ভাসল বাংলার বর্ষীয়ান আইনজীবীর আবেগে
Image

চন্দ্রচূড়ের এজলাস ভাসল বাংলার বর্ষীয়ান আইনজীবীর আবেগে

নয়াদিল্লি, ৪ নভেম্বর (হি.স.) : প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের এজলাসে মঙ্গলবার রাজ্যের গুরুত্বপূর্ণ একাধিক মামলার শুনানি রয়েছে। আর জি কর মামলার শুনানি ছাড়াও রয়েছে ওবিসি, এসএসসি সংক্রান্ত মামলার শুনানি। তার আগেই সোমবার বাংলার বর্ষীয়ান আইনজীবী রাকেশ দ্বিবেদীর আবেগে ভাসল প্রধান বিচারপতির এজলাস।

সম্প্রতি আর জি কর মামলায় রাজ্য সরকারের হয়ে সওয়াল করতে দেখা গিয়েছে রাকেশ দ্বিবেদীকে। এছাড়া এসএসসি মামলাতেও সুপ্রিম কোর্টে সওয়াল করেন রাকেশ দ্বিবেদী। সোমবার বিভিন্ন মামলার দ্রুত শুনানির আর্জি নিয়ে আইনজীবীরা হাজির হন প্রধান বিচারপতির কাছে। সেখানেই আইনজীবী রাকেশ দ্বিবেদী বলেন, ‘মাই লর্ডস, নো বডি ওয়ান্টস ইউর টেনিওর টু এন্ড, উই অল ওয়ান্ট ইউ টু হিয়ার’ (আমরা কেউই চাই না আপনার মেয়াদ শেষ হোক। আমরা আমাদের এই বিচারপতিকেই সব মামলা শোনাতে চাই)। বিচারপতি চন্দ্রচূড় অবশ্য কোনও মন্তব্য না করে সামান্য হাসেন।

নিয়ম মেনেই মেয়াদ শেষ হচ্ছে প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের। আগামী ১০ নভেম্বর প্রধান বিচারপতি হিসেবে শেষ দিন দায়িত্ব পালন করবেন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়। ৮ নভেম্বর তিনি শেষ মামলা শুনবেন।

Releated Posts

‘সনাতন সভ্যতা ও সংস্কৃতিতে আমিষ খাবারের স্থান নেই’: রাহুলের ব্রিকস ডিনার মন্তব্যের সমালোচনা ইসলামি স্কলারের

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিকস সম্মেলনের গালা ডিনারে নিরামিষ খাবার পরিবেশন নিয়ে লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধীর মন্তব্যের…

ByByNews Desk Sep 14, 2026

‘জোরালো কণ্ঠস্বর নয়, ঐকমত্যই নেতৃত্বের পরিচয়’, ব্রিকস সম্মেলন নিয়ে রাজনাথ

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): ১৮তম ব্রিকস সম্মেলনের সাফল্য আন্তর্জাতিক মঞ্চে ভারতের নেতৃত্বের ছাপ আরও স্পষ্ট করেছে বলে মন্তব্য…

ByByNews Desk Sep 14, 2026

মোদির ২৫ বছরের শাসনপর্বে ‘ফ্র্যাজাইল ফাইভ’ থেকে বিশ্বশক্তিতে ভারতের উত্তরণ: অমিত শাহ

মুম্বই, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ২০০১ থেকে ২০২৬ সাল পর্যন্ত টানা ২৫ বছরের মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 13, 2026

মোদি সরকারের সিদ্ধান্তমূলক নেতৃত্বে তিন ‘অশুভ শক্তি’ নির্মূল, কোটি মানুষ দারিদ্র্য থেকে উঠে এসেছেন: অমিত শাহ

মুম্বই, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): ২০১৪ সাল থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সিদ্ধান্তমূলক ও জনমুখী নেতৃত্বের প্রশংসা করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top