News Flash

  • Home
  • প্রধান খবর
  • উত্তরাখণ্ডের আলমোরায় বাস দুর্ঘটনায় মৃত্যু ২০ জন যাত্রীর, তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রী ধামির
Image

উত্তরাখণ্ডের আলমোরায় বাস দুর্ঘটনায় মৃত্যু ২০ জন যাত্রীর, তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রী ধামির

আলমোরা, ৪ নভেম্বর (হি.স.): উত্তরাখণ্ডের আলমোরা জেলায় গভীর খাদে পড়ে গেল যাত্রীবোঝাই একটি বাস। ভয়াবহ এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ২০ জন যাত্রীর, এছাড়াও আরও ২০ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনাগ্রস্ত বাসে অন্ততপক্ষে ৪০ জন যাত্রী ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে।

দুর্ঘটনাগ্রস্ত বাসটি নৈনিদান্দার কিনাথ থেকে যাত্রী নিয়ে যাচ্ছিল। বাসটির রামনগর যাওয়ার কথা ছিল। সোমবার সকালে পাউরি-আলমোরা সীমানায় রামনগরের কুপির কাছে খাদে পড়ে যায় গাড়ওয়াল মোটরস ইউজার্স-এর ওই বাসটি। দুর্ঘটনার খবর পাওয়ার পর ঘটনাস্থলে পৌঁছেছে এনডিআরএফ ও এসডিআরএফ। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

ভয়াবহ এই দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। নিহতদের পরিবারপিছু ৪ লক্ষ টাকা এবং আহতদের ১ লক্ষ টাকা করে দেওয়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি মুখ্যমন্ত্রী এই দুর্ঘটনার ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্ত করার জন্য কুমায়ুন বিভাগের কমিশনারকে নির্দেশ দিয়েছেন।

Releated Posts

নেপালের ভয়াবহ বন্যায় নতুন বিতর্ক: হিমালয়ে এআই ব্যবহারের পরিবেশগত প্রভাব কতটা?

নয়াদিল্লি, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): গত মাসে নেপালে ভয়াবহ বন্যায় ব্যাপক ধ্বংসযজ্ঞের পর হিমালয় অঞ্চলে জলবায়ু পরিবর্তন, পরিবেশগত ঝুঁকি…

ByByNews Desk Sep 3, 2026

পূর্বতন তৃণমূল সরকারের আমলে বাংলা সিলেবাস পরিকল্পিতভাবে বিকৃত করা হয়েছিল: মুখ্যমন্ত্রী অধিকারী

কলকাতা, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের পূর্বতন মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস সরকার রাজনৈতিক উদ্দেশ্যে ইচ্ছাকৃতভাবে বাংলা ভাষার সিলেবাস…

ByByNews Desk Sep 3, 2026

ভারত-বেলজিয়াম সম্পর্কের পর্যালোচনা, অংশীদারিত্ব আরও গভীর করার অঙ্গীকার মোদি ও ডি ওয়েভারের

নয়াদিল্লি, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও বেলজিয়ামের দ্বিপাক্ষিক সম্পর্কের সমস্ত দিক নিয়ে বৃহস্পতিবার নয়াদিল্লির হায়দরাবাদ হাউসে বৈঠক করলেন…

ByByNews Desk Sep 3, 2026

সংঘাতের দ্রুত সমাধানে সব ধরনের প্রচেষ্টাকে সমর্থন করে ভারত-বেলজিয়াম: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): আইনের শাসন, আলোচনা ও কূটনীতিতে বিশ্বাস করে ভারত ও বেলজিয়াম। ইউক্রেন থেকে পশ্চিম এশিয়া—চলমান…

ByByNews Desk Sep 3, 2026
Scroll to Top