News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বন্যা ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের দাবিতে সরব পবিত্র কর
Image

বন্যা ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের দাবিতে সরব পবিত্র কর

আগরতলা, ৩ নভেম্বর : রাজ্য সরকার প্রতিশ্রুতি রক্ষা করেনি বলে অভিযোগ তুলেছেন পবিত্র কর। কৃষক সভার আয়োজিত সাংবাদিক সম্মেলনে সরকারের বিরুদ্ধে এই অভিযোগ তুলেন তিনি।

কিছুদিন আগে রাজ্যে বন্যায় ক্ষতিগ্রস্ত হয় বহু কৃষক। সর্বহারা হয়ে পড়েছিল বহু পরিবার। সরকারের পক্ষ থেকে তাদের কাছে ক্ষতিপূরণ পৌঁছে দেওয়ার ঘোষণা করা হলেও এখনো কোনো অর্থ হাতে পান নি রাজ্যের ক্ষতিগ্রস্থ কৃষকেরা। সরকার তাদের পাশে দাঁড়ায়নি বলে অভিযোগ তুলেছেন পবিত্র কর।

সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিলেন অমরপুরবাসী। পাশাপাশি উদয়পুর, সোনামুড়া সহ দক্ষিণ জেলার ক্ষতিগ্রস্ত এলাকার অবস্থাও তুলে ধরেন তিনি।

তিনি আরো বলেন, বেশ কিছু ক্ষতিগ্রস্ত পরিবারের সাথে কথা বলে জানা যায় সরকারি কোনো সাহায্য এখনো পান নি সেই পরিবারগুলো। রাজ্যের প্রায় আড়াই লক্ষ কৃষক বন্যার কারণে বিপুল ক্ষতির সম্মুখীন হয়েছিলেন বলে জানান তিনি।

সম্মেলনে সরকারের এই কৃষকদের এই ক্ষতিপূরণের অর্থ কবে রাজ্যের ক্ষতিগ্রস্থদের হাতে পৌঁছবে এই প্রশ্ন তুলেন তিনি। পাশাপাশি এ নিয়ে মুখ্যমন্ত্রীর সাথে দেখা করার উদ্দেশ্যে কৃষক সভার পক্ষ থেকে চিঠি দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন পবিত্র কর।

Releated Posts

কৈলাসহর বিমানবন্দরের পুনরুজ্জীবন নির্ভর করছে বিমান সংস্থার আগ্রহের ওপর, সম্প্রসারণে ২০৫ একর জমি চাওয়া হয়েছে: কে এম নেহরা

Aআগরতলা, ১৬ সেপ্টেম্বর: বিমান সংস্থাগুলির আগ্রহ এবং তারা কোন ধরনের বিমান পরিচালনা করতে চায়, তার ওপরই অনেকটা নির্ভর…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

ধনপুরে বিজেপির বৈঠক:  এলাকার জনগণের সমস্যার কথা শুনে সমাধানের আশ্বাস দেওয়ার বার্তা প্রতিমা ভৌমিকের

কাঁঠালিয়া, ১৬ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে বুধবার ধনপুর বিধানসভা এলাকার পাঁচটি এডিসি ভিলেজের বিজেপি কার্যকর্তাদের…

ByByReshmi Debnath Sep 16, 2026

সরকারের সমালোচনা করলেই সংবাদমাধ্যমের কণ্ঠরোধ করা হয় : জিতেন্দ্র

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: সরকারের সমালোচনা এবং জনস্বার্থের বিভিন্ন বিষয় নিয়ে প্রশ্ন তুললেই সংবাদমাধ্যমের কণ্ঠরোধের চেষ্টা করা হয়। সম্প্রতি…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

পুরসভা নির্বাচন ২০২৬: ১৭ সেপ্টেম্বর খসড়া ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ, চূড়ান্ত তালিকা ২৫ সেপ্টেম্বর

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: ২০২৬ সালের ত্রিপুরা পুরসভা নির্বাচনকে সামনে রেখে ভোটকেন্দ্রের তালিকা চূড়ান্ত করার সময়সূচি প্রকাশ করল ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Sep 16, 2026
Scroll to Top