News Flash

  • Home
  • দেশ
  • শীতের মরশুমের জন্য রবিবার থেকে বন্ধ থাকবে কেদারনাথ ধাম ও যমুনোত্রী ধামের দরজা
Image

শীতের মরশুমের জন্য রবিবার থেকে বন্ধ থাকবে কেদারনাথ ধাম ও যমুনোত্রী ধামের দরজা

নয়াদিল্লি, ৩ নভেম্বর (হি.স.): কেদারনাথ ধাম এবং যমুনোত্রী ধামের দরজা যথোচিত ধর্মীয় রীতি মেনে শীতকালীন মরশুমের জন্য রবিবার থেকে বন্ধ হবে। উভয় ধামের দরজা বন্ধ করার প্রক্রিয়া এদিন ভোরেই শুরু হয়।

জানা গেছে, রবিবার ভোর ৪টা থেকে কেদারনাথ ধামের দরজা বন্ধ করার প্রক্রিয়া শুরু হয়। এদিন বাবা কেদারনাথের ডোলি ওমকারেশ্বর মন্দির, উখিমঠের উদ্দেশ্যে রওনা হবে। অন্যদিকে, রবিবার ভাইফোঁটার দিনেই যমুনোত্রী ধামের দরজাও বন্ধ হয়ে যাবে শীতের মরশুমের জন্য। শীতকালীন মরশুমের জন্য খারসালি গ্রামে অবস্থিত যমুনা মন্দিরে যমুনাজীর বিগ্রহ থাকবে।

উল্লেখ্য, শনিবার চারধামের অন্যতম গঙ্গোত্রী ধামও যথোচিত ধর্মীয় রীতি মেনে শীতকালীন মরশুমের জন্য বন্ধ হয়ে যায়।

Releated Posts

মক্কার কাছে ড্রোন হামলায় ‘গভীরভাবে উদ্বিগ্ন’ ভারত, দ্রুত শান্তি ফেরার আশা

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): মক্কার কাছে ড্রোন হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ভারত। একইসঙ্গে সৌদি আরবের সার্বভৌম…

ByByNews Desk Sep 16, 2026

বাংলাদেশ-সংক্রান্ত মন্তব্য নিয়ে মমতার বিরুদ্ধে দায়ের পিআইএল খারিজ করল কলকাতা হাইকোর্ট

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশ-সংক্রান্ত মন্তব্যকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দায়ের করা জনস্বার্থ মামলা…

ByByNews Desk Sep 16, 2026

মসজিদের সামনে গণেশ মিছিল নিয়ে পুলিশ আধিকারিকের মন্তব্যের প্রতিবাদ, মুসলিমদের বিরুদ্ধে নয়: বিজেপি সাংসদ যদুবীর

মহীশূর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): কর্নাটকের মহীশূর-কোডাগু লোকসভা আসনের বিজেপি সাংসদ এবং রাজপরিবারের সদস্য যদুবীর কৃষ্ণদত্ত চামরাজা ওয়াদিয়ার বুধবার…

ByByNews Desk Sep 16, 2026

চিটফান্ড মামলায় কলকাতার ছয় জায়গায় ইডির হানা

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বহু কোটি টাকার চিটফান্ড মামলার তদন্তে বুধবার কলকাতার ছয়টি জায়গায় একযোগে তল্লাশি অভিযান চালাচ্ছে…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top