News Flash

  • Home
  • খেলা
  • ইংলিশ প্রিমিয়ার লিগ: দারুণ জয়ে শীর্ষে আর্না স্লটের দল
Image

ইংলিশ প্রিমিয়ার লিগ: দারুণ জয়ে শীর্ষে আর্না স্লটের দল

লিভারপুল, ৩ নভেম্বর (হি. স.): অ্যানফিল্ডে শনিবার রাতে ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়নের বিপক্ষে শুরুতে পিছিয়ে পড়েও ২-১ গোলে জিতেছে লিভারপুল।

তিন মিনিটের মধ্যে দু’দুটি গোল করে দারুণ জয় তুলে নিল আর্না স্লটের দল। সেই সঙ্গে উঠে এলো প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকার শীর্ষে।

ব্রাইটনকে ম্যাচের শুরুতেই এগিয়ে দেন ফের্দি কাদিওলু। দ্বিতীয়ার্ধে সেই গোল শোধ করেন লিভারপুলের কোডি হাকপো। এরপর জয়ের ব্যবধান গড়ে দেন মোহামেদ সালাহ।

ম্যাচের চতুর্দশ মিনিটে বক্সে ড্যানি ওয়েলবেকের কাছ থেকে বল পেয়ে জোরাল শটে গোল করে তুরস্কের মিডফিল্ডার কাদিওলু ব্রাইটনকে এগিয়ে দেন।

৬৯তম মিনিটে সমতায় ফেরে লিভারপুল। কোডি হাকপোর ক্রসে ব্রাইটনের এক ডিফেন্ডারের মাথা ছুঁয়ে বল চলে যায় জালে। এই গোলের

দুই মিনিট পরই পাল্টা আক্রমণে উঠে কার্টিস জোন্স পাস দেন সালাহকে। বক্সে ঢুকে প্রতিপক্ষের এক ডিফেন্ডারেকে কাটিয়ে গোল করেন এই মিশরীয় ফরোয়ার্ড।

১০ ম্যাচে ৮ জয় ও এক ড্রয়ে লিভারপুলের পয়েন্ট এখন ২৫। ১৬ পয়েন্ট নিয়ে ৭ নম্বরে আছে ব্রাইটন।

Releated Posts

মেসি-রোনাল্ডোর ঐতিহাসিক ষষ্ঠ বিশ্বকাপ, অভিযান শুরু করছে আর্জেন্টিনা ও পর্তুগাল

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): ফুটবল ইতিহাসের দুই মহাতারকা লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদো আবারও এক ঐতিহাসিক মঞ্চে মুখোমুখি…

ByByNews Desk Jun 16, 2026

চোটগ্রস্ত যুধবীর সিংয়ের বদলি হিসেবে ভারত ‘এ’ দলে অশোক শর্মা

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): শ্রীলঙ্কার ডাম্বুলায় চলা ত্রিদেশীয় একদিনের সিরিজে ভারত ‘এ’ দলের পেসার যুধবীর সিং চোটের কারণে…

ByByNews Desk Jun 16, 2026

‘আমরা একে অপরের ঘাটতি পূরণ করি’, পাকিস্তানের বিরুদ্ধে জয়ের পর বললেন জেমাইমা রডরিগেজ

বার্মিংহাম, ১৫ জুন (আইএএনএস): মহিলাদের টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের দাপুটে জয়ের পর দলের ঐক্য, লড়াইয়ের মানসিকতা এবং…

ByByNews Desk Jun 15, 2026

মহিলা টি-২০ বিশ্বকাপে বড় ব্যবধানে জিততে হবে ভারতের সব গ্রুপ ম্যাচ: অভিষেক নায়ার

নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ইংল্যান্ডে শুরু হতে চলা মহিলা টি-২০ বিশ্বকাপের আগে ভারতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন…

ByByNews Desk Jun 14, 2026
Scroll to Top