News Flash

Image

বাজার থেকে বাইক উধাও

আগরতলা, ৩ নভেম্বর : ১০ মিনিটের মধ্যে বাজার থেকে উধাও হয়ে গেছে বাইক। ঘটনার বিবরণে জানা গেছে, বিশালগড় জাঙ্গালিয়া একালার বাসিন্দা এক যুবক বাইক নিয়ে বাজার করতে আসে। নিউ মার্কেট এলাকার একটি জায়গায় বাইক পার্কিং করে সে বাজার করতে যায়। ফিরে এসে দেখে তার বাইক উধাও।

বাইকের মালিক জানান, বাজারে ঢুকে তিনি ৮ থেকে ১০ মিনিটের মধ্যে ফিরে এসেছিলেন। এত অল্প সময়ের মধ্যেই তার বাইক নিয়ে চম্পট দিয়েছে চোর। টিআর০৬এ৬৪৮৩ নম্বরের গ্ল্যামার বাইক চুরি হয়েছে। তিনি পুলিশকে এবিষয়ে জানান। পাশাপাশি বন্ধুদের সাথে নিয়ে আশেপাশে খোঁজ করেন। কিন্তু বাইকের কোনো হদিশ পান নি। পুলিশও পর্যবেক্ষণ করে গিয়েছে এবং এ বিষয়ে তদন্ত করবে বলে জানান তিনি।

Releated Posts

বিশ্বকর্মা পূজার আগে ব্যস্ত আগরতলার মৃৎশিল্পীরা, তবে আগের মতো নেই বিক্রি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আগামী ১৮ সেপ্টেম্বর দেবশিল্পী ভগবান বিশ্বকর্মার পূজা। সারাদেশের পাশাপাশি ত্রিপুরাতেও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হবে…

ByByReshmi Debnath Sep 16, 2026

দিল্লিস্থিত এইমস হাসপাতালের সাথে টেলিমেডিসিনের মাধ্যমে রাজ্যেই উজ্জলা বিশ্বাস (সরকার)-এর কন্যার উন্নত চিকিৎসার আশ্বাস মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্য সরকার সাধ্যমত মানুষের কল্যাণে কাজ করছে এবং নানা সহায়তা করে যাচ্ছে। রাজ্যে…

ByByReshmi Debnath Sep 16, 2026

রাণীরবাজারে বৃদ্ধার রহস্যমৃত্যু, ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে খুনের অভিযোগ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাণীরবাজার থানাধীন বৃদ্ধনগর এলাকায় আঁখি ঘোষ নামে এক বৃদ্ধার রহস্যমৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। পারিবারিক…

ByByReshmi Debnath Sep 16, 2026

রান্নার গ্যাসের সিলিন্ডারের ঘাটতির অভিযোগ, যোগেন্দ্রনগরের সরলা এজেন্সিতে ভোক্তাদের বিক্ষোভ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্যে রান্নার গ্যাসের সিলিন্ডারের সম্পূর্ণ আকাল না থাকলেও পর্যাপ্ত পরিমাণে সরবরাহ হচ্ছে না বলে অভিযোগ…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top