News Flash

  • Home
  • মুখ্য খবর
  • লাইনচ্যুত ক্ষতিগ্রস্ত অংশ দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক
Image

লাইনচ্যুত ক্ষতিগ্রস্ত অংশ দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক

মালিগাঁও, ২ নভেম্বর: লামডিং-বদরপুর লাইনচ্যুত ক্ষতিগ্রস্ত অংশ দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। আজ উত্তর পূর্বাঞ্চলের রেলওয়ের তরফ থেকে এই বার্তা দেওয়া হয়েছে।

লামডিং-বদরপুর পাহাড়ী অংশের মুপার কাছে লাইনচ্যুত ক্ষতিগ্রস্ত অংশের মধ্য দিয়ে ট্রেন পরিষেবাগুলি পুনরুদ্ধারের কাজ শেষ হয়েছে। আজ সন্ধ্যায় আবার ট্রেন চলাচল শুরু হয়েছে। ১০০ শতাংশ নিরাপত্তা নিশ্চিত করতে হালকা ইঞ্জিন ও পণ্যবাহী ট্রেনের ট্রায়াল চলছে। পূর্ণ নিরাপত্তা নিশ্চিত হলে আগামীকাল (০৩.১১.২০২৪) সকাল থেকে নিয়মিত যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হবে বলে আশা করা হচ্ছে।

একটি টানেলের ভিতরে একটি পণ্যবাহী ট্রেনের বোঝাই ওয়াগন লাইনচ্যুত হওয়ার কারণে গত বৃহস্পতিবার
বিকেল থেকে পার্বত্য বিভাগে ট্রেন চলাচল বন্ধ রাখতে হয়েছিল।

Releated Posts

বার্ণালী গোস্বামীকে শোকজ নোটিস বিজেপির

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ধর্মনগর মণ্ডল এলাকায় একটি ‘অনভিপ্রেত’ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দলীয় সদস্য বার্ণালী গোস্বামীকে শোকজ নোটিস দিয়েছে…

ByByReshmi Debnath Sep 25, 2026

টেট আন্দোলনে পুলিশি পদক্ষেপের প্রতিবাদে আগরতলায় বাম ছাত্র-যুব সংগঠনের বিক্ষোভ

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের আন্দোলনে পুলিশি পদক্ষেপের প্রতিবাদে শুক্রবার সন্ধ্যায় আগরতলায় বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি…

ByByReshmi Debnath Sep 25, 2026

নির্বাচন কমিশনের বিরুদ্ধে কংগ্রেসের বিক্ষোভ, বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: নির্বাচন প্রক্রিয়া নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। এদিন অফিস লেন…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

প্রায় ১৬ লক্ষ ই-চালান বকেয়া, পুজোর আগে ট্রাফিক পাসে কড়াকড়ি ত্রিপুরায়

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ২০২০ সাল থেকে ত্রিপুরায় প্রায় ১৬ লক্ষ ই-চালান বকেয়া পড়ে রয়েছে। বকেয়া ট্রাফিক জরিমানার পরিমাণ…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top