News Flash

  • Home
  • ত্রিপুরা
  • পাইপলাইনে ত্রুটি নেই, তবুও মিলছে না পানীয় জল, রামনগর এলাকায় জল চুরির অনুমান দপ্তরের
Image

পাইপলাইনে ত্রুটি নেই, তবুও মিলছে না পানীয় জল, রামনগর এলাকায় জল চুরির অনুমান দপ্তরের

আগরতলা, ২ নভেম্বর : দীর্ঘদিন ধরে জল কষ্টে ভুগছেন রাজধানী আগরতলায় রামনগর এলাকার জনগণ। জলের পাইপলাইন রয়েছে। কিন্তু জল মিলছে না। এলাকায় জল আসছে না। ফলে পাইপলাইনের জলের পরিবর্তে আয়রন যুক্ত ডিপ টিউবওয়েলই একমাত্র ভরসা।

রামনগর্বাসীর অভিযোগ নিয়মিত পানীয় জল সরবরাহের জন্য দপ্তরের দৃষ্টি আকর্ষণ করা হলেও কোনো সুরাহা হচ্ছে না।

ঘটনা সম্পর্কে জানা গেছে, দূর্গাপূজার পর থেকেই জলের অভাবে ভুগছেন আগরতলায় রামনগর এলাকার জনগণ। বাড়ি বাড়ি জলের পাইপলাইন থাকলেও জল আসছে না। রাস্তায় থাকা নল থেকেও জল পাচ্ছেন না তাঁরা। বহুবার পানীয় জল ও স্বাস্থ্য বিভাগ দপ্তরে অভিযোগ জানানো হলেও সরবরাহের ব্যঘাতের কারণ খুঁজে পাচ্ছেন না দপ্তরের কর্মীরা। তাদের দাবি লাইনে সমস্যা নেই। টা সত্ত্বেও জল সরবরাহ ব্যাঘাত কেন ঘটছে তা তারা বুঝতে পারছেন না।

রামনগর এলাকার বাসিন্দা জনৈক মহিলা জানান, দীর্ঘদিন ধরে জলের সমস্যায় ভুগতে হচ্ছে তাঁদের। কোনো বাড়িতেই জল আসছে না। এই সমস্যার জন্য নেতাদের কটাক্ষ করেন তিনি।

এলাকার অন্যান্য জনগণ জানান, পুরনিগমের জলের ট্যাংকারের মাধ্যমে এলাকাবাসীর কাছে পানীয় জল পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। কিন্তু এই সমস্যার স্থায়ী সমাধান চাইছেন রামনগরবাসী।

এদিকে, পানীয় জল ও স্বাস্থ্য বিভাগের  কর্মীরা রামনগর এলাকায় সমস্ত পাইপলাইন পরিদর্শন করে দেখেছেন। তারা জানান, জলের পাইপ লাইনে কোনো সমস্যা নেই। তবুও জল সরবরাহে ব্যাঘাত ঘটছে। এক্ষেত্রে এলাকায়  বিভিন্ন বাড়িতে মোটরের সাহায্যে জল চুরির বিষয়টিকে জলের সরবরাহে ব্যাঘাতের কারণ হিসেবে অনুমান করছেন তাঁরা।

Releated Posts

ত্রিপুরায় ডিজিটাল স্বাস্থ্য ব্যবস্থা রূপান্তরের অগ্রযাত্রার চিত্র তুলে ধরলেন স্বাস্থ্য সচিব কিরণ গিত্যে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ সেপ্টেম্বর: নয়াদিল্লির বিজ্ঞান ভবনেআজ ‘আরোগ্য মন্থন ২০২৬’ অনুষ্ঠানে ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে রাজ্যের স্বাস্থ্য পরিসেবা ব্যবস্থাকে…

ByByReshmi Debnath Sep 25, 2026

আত্মকেন্দ্রিক ভাবনা থেকে মুক্ত হয়ে সবাইকেসাথে নিয়ে চলতে হবে: কৃষিমন্ত্রী

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এবং মোহনপুর পুর পরিষদ ও মোহনপুর পঞ্চায়েত সমিতির যৌথ সহযোগিতায়…

ByByReshmi Debnath Sep 25, 2026

মুখ্য নির্বাচন কমিশনারকে অপসারণ-সহ চার দফা দাবিতে আন্দোলনে পাঁচ বাম দল

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ভারতের নির্বাচন কমিশনের কার্যপ্রণালী ও বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে অপসারণের…

ByByReshmi Debnath Sep 25, 2026

কর্মরত অবস্থায় খিলপাড়া আয়ুষ্মান আরোগ্য মন্দিরের এএনএম কর্মীর আকস্মিক মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২৫ সেপ্টেম্বর: কর্মরত অবস্থায় আচমকা অসুস্থ হয়ে মৃত্যু হল খিলপাড়া আয়ুষ্মান আরোগ্য মন্দির (সাব-সেন্টার)-এর এএনএম কর্মী…

ByByReshmi Debnath Sep 25, 2026
Scroll to Top