News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ধর্মনগরে সপ্তাহ ব্যাপী দীপাবলী উৎসবে ব্যাপক উৎসাহ
Image

ধর্মনগরে সপ্তাহ ব্যাপী দীপাবলী উৎসবে ব্যাপক উৎসাহ

ধর্মনগর, ২ নভেম্বর: উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগরে সপ্তাহ সপ্তাহ ব্যাপী দীপাবলী উৎসবকে কেন্দ্র করে দর্শনার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হচ্ছে।  ধর্মনগরে কালীপুজো প্রতি বছরই ৭ দিনব্যাপী আয়োজন করা হয়, যা  এক বিশেষ আকর্ষণ।

রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষ তো আসেনই, পাশাপাশি পার্শ্ববর্তী রাজ্য আসাম থেকেও বহু দর্শনার্থী ধর্মনগরের কালীপুজো দর্শনে আসেন। ধর্মনগর শহরে প্রায় ১০ থেকে ১৫টি পূজো হয় যা বেশ বড় মাপের বাজেটে আয়োজিত হয়। এছাড়াও শহরের বাইরে কয়েকটি উল্লেখযোগ্য পূজো হয়, যেগুলো প্রতিযোগিতায় ধর্মনগরের কালীপুজোর সাথে তুলনীয়।

সপ্তাহজুড়ে এই পূজোয় সারা রাত ধরে মানুষের ভিড় থাকে, এবং সবাই পূজোর আনন্দে মেতে ওঠেন। এই সময় বিভিন্ন ধরনের খাবারের দোকান এবং বাচ্চাদের জন্য বিনোদনের ব্যবস্থাও থাকে। ব্যবসায়ীরাও পূজো উপলক্ষে নানা রকমের সামগ্রী নিয়ে আসেন। পুরো আয়োজনের নিরাপত্তার জন্য পুলিশের কঠোর প্রহরা থাকে, যাতে দর্শনার্থীরা নিশ্চিন্তে পূজোর আনন্দ উপভোগ করতে পারেন।

Releated Posts

ত্রিপুরায় ডিজিটাল স্বাস্থ্য ব্যবস্থা রূপান্তরের অগ্রযাত্রার চিত্র তুলে ধরলেন স্বাস্থ্য সচিব কিরণ গিত্যে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ সেপ্টেম্বর: নয়াদিল্লির বিজ্ঞান ভবনেআজ ‘আরোগ্য মন্থন ২০২৬’ অনুষ্ঠানে ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে রাজ্যের স্বাস্থ্য পরিসেবা ব্যবস্থাকে…

ByByReshmi Debnath Sep 25, 2026

আত্মকেন্দ্রিক ভাবনা থেকে মুক্ত হয়ে সবাইকেসাথে নিয়ে চলতে হবে: কৃষিমন্ত্রী

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এবং মোহনপুর পুর পরিষদ ও মোহনপুর পঞ্চায়েত সমিতির যৌথ সহযোগিতায়…

ByByReshmi Debnath Sep 25, 2026

মুখ্য নির্বাচন কমিশনারকে অপসারণ-সহ চার দফা দাবিতে আন্দোলনে পাঁচ বাম দল

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ভারতের নির্বাচন কমিশনের কার্যপ্রণালী ও বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে অপসারণের…

ByByReshmi Debnath Sep 25, 2026

কর্মরত অবস্থায় খিলপাড়া আয়ুষ্মান আরোগ্য মন্দিরের এএনএম কর্মীর আকস্মিক মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২৫ সেপ্টেম্বর: কর্মরত অবস্থায় আচমকা অসুস্থ হয়ে মৃত্যু হল খিলপাড়া আয়ুষ্মান আরোগ্য মন্দির (সাব-সেন্টার)-এর এএনএম কর্মী…

ByByReshmi Debnath Sep 25, 2026
Scroll to Top