News Flash

  • Home
  • ত্রিপুরা
  • গৌরনগর ব্লকের শীনাথপুর গ্রাম পঞ্চায়েতের জন দুর্ভোগ চরমে
Image

গৌরনগর ব্লকের শীনাথপুর গ্রাম পঞ্চায়েতের জন দুর্ভোগ চরমে

আগরতলা, ২ নভেম্বর: গৌরনগর ব্লকের শীনাথপুর গ্রাম পঞ্চায়েতের জন দুর্ভোগ পিছু ছাড়ছে না। বিগত নির্বাচনে যেমনটা হয়েছিল তেমনটা এবারে পঞ্চায়েত নির্বাচনেও ফলাফল হবার কারণে পঞ্চায়েত বাসীর কপালে দুর্ভোগের ঘনঘটা শুরু হয়েছে।

এবারে পঞ্চায়েত নির্বাচনে শীনাথপুর গ্রাম পঞ্চায়েতে নির্বাচনী ফলাফল হয় কংগ্রেস দল ৪টা ,আসন সিপিএম দল ৩টা আসন এবং শাসক দল বিজেপি দল পায়৬টা আসন। ১৩ আসন বিশিষ্ট গ্রাম পঞ্চায়েত। গৌরনগর ব্লকের সবচেয়ে বড় গ্রাম পঞ্চায়েত শীনাথপুর গ্রাম পঞ্চায়েত।খমতা লোভী কংগ্রেস দল ও সিপিএমকে সাথে নিয়ে পনচায়েত পরিচালনা কমিটি গঠন করে। কংগ্রেস ৪ ও সিপিএম ৩ জন সদস্য মিলে পঞ্চায়েত পরিচালনা কমিটি গঠন করা হয়। গ্রাম প্রধান হন কংগ্রেসের সুভাষ দেব ও উপ প্রধান হন সি পি এমের সদস্য আরমান আলী।

এদিকে গত ২৮ অক্টোবর আটজন পনচায়েত সদস্য জেলা পনচায়েত অফিসারের কাছে শীনাথপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব জমা দেয়। যদিও এখনো জেলা পঞ্চায়েত অফিসার আস্তাভোটের জন্য নির্দিষ্ট দিন নির্ধারণ করে দেয় নি। প্রধান যদি আস্ত ভোটে পরাজিত হন তবে উনার প্রধান পদ থাকবে না। উল্লেখ্য যে বিগত বছরের নির্বাচনে ও ফলাফল এইরকম ছিল কংগ্রেস ১৩ আসন বিশিষ্ট শীনাথপুর গ্রাম পঞ্চায়েতে কংগ্রেস দল লাভ করেছিল ২টি সিপিএম পায় ৫টিও  বিজেপি লাভ করে ৬টি আসন। পনচায়েত হয় জগাখিচুড়ী। কিছু দিন পর পর গ্রাম প্রধান আজ এই দলে তো কাল আরেক দলের।এই ভাবে চলতে থাকে। ব্লক প্রশাসন পরে বিরম্বনার সেই সাথে পঞ্চায়েতের জনগণ ও। উন্নয়ন স্তব্ধ হয়ে পড়ে। এবার ও গতবারের অবস্থা পুনরাবৃত্তি চলছে। উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন বন্ধের পথে।

Releated Posts

পতিছড়িতে রক্ষণাবেক্ষণের অভাবে বেহাল যাত্রী শেড, দ্রুত সংস্কারের দাবি স্থানীয়দের

আগরতলা, ১১ আগস্ট: শান্তিরবাজার বিধানসভার অন্তর্গত পতিছড়ি ড্রপগেট এলাকায় রক্ষণাবেক্ষণের অভাবে বেহাল অবস্থায় পড়ে রয়েছে একটি যাত্রী শেড।…

ByByReshmi Debnath Aug 11, 2026

জঙ্গলে বাঁশ কড়ুল সংগ্রহ করতে গিয়ে ভাল্লুকের কামড়ে গুরুতর আহত যুবক

আগরতলা, ১০ আগস্ট : জঙ্গলে বাঁশ কড়ুল সংগ্রহ করতে গিয়ে ভাল্লুকের কামড়ে গুরুতর আহত হলেন এক যুবক। ওই…

ByByNews Desk Aug 10, 2026

বেহাল রাস্তার স্থায়ী সমাধানের দাবিতে দক্ষিণ ত্রিপুরা যুব কংগ্রেসের ডেপুটেশন

বিলোনিয়া, ১০ আগস্ট: দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় থাকা আমলীঘাট থেকে মনুঘাট যাওয়ার রাস্তার দ্রুত সংস্কার ও স্থায়ী সমাধানের দাবিতে…

ByByNews Desk Aug 10, 2026

স্বাস্থ্য পরিষেবা খতিয়ে দেখতে আগরতলা সিভিল হাসপাতালে কেন্দ্রীয় প্রতিনিধি দল

আগরতলা, ১০ আগস্ট : রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামো ও চিকিৎসা পরিষেবার মান খতিয়ে দেখতে সোমবার ডা. শ্যামাপ্রসাদ মুখার্জি আগরতলা…

ByByNews Desk Aug 10, 2026
Scroll to Top