News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বৈঠাখা‌লে ভয়াবহ বাস দুর্ঘটনা, আহত একাধিক যাত্রী
Image

বৈঠাখা‌লে ভয়াবহ বাস দুর্ঘটনা, আহত একাধিক যাত্রী

আগরতলা, ২ নভেম্বর: বৈঠাখা‌লে ভয়াবহ বাস দুর্ঘটনায় বহু যাত্রী গুরুতর আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীদের অভিমত অনুযায়ী জানা গেছে মোবাই‌লে বার্তালা‌পই দুর্ঘটনার মূল কারন।

শ‌নিবার পাথারকা‌ন্দি থানধীন বৈঠাখাল শেরওয়ালি ধাবার সম্মুখে একটি এসটিসি বাস ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে  আহত হয়েছেন বহু যাত্রী ।  জানা গেছে  সকা‌লে লোয়াইর‌পোয়া ব্ল‌কের বাজা‌রিছড়া থানাধীন রাঙামা‌টি থেকে করিমগঞ্জ যাবার পথে এই দুর্ঘটনাটি সংঘটিত হয়। এ‌তে জখম হন ত্রিশের অধিক যাত্রী।প‌রে স্থানীয় লোকজন এ‌গি‌য়ে এসে আহতদের উদ্ধার ক‌রে চিকিৎসার জন্য পাথারকান্দি সামু‌হিক হাসপাতালে প্রেরন ক‌রেন।‌

শে‌ষে তদ‌ন্তে না‌মে পু‌লিশ।দুর্ঘটনাগ্রস্থ বা‌সের এক যাত্রী জানান চালক মোবাইল ফোনে কথা বলায় ব‌্যস্ত থাকায় বৈঠাখা‌লে কিছু যাত্রী বাসটি‌তে সিগন‌্যাল দি‌লে চালক আচমকা ব্রেক কষায়, বাস‌টি নিয়ন্ত্রণ হা‌রি‌য়ে সড়‌কের পা‌শে পা‌ল্টে যায়। আহত‌দের ম‌ধ্যে স্কুল ও ক‌লেজ পড়ুয়া র‌য়ে‌ছে।

Releated Posts

ত্রিপুরায় ডিজিটাল স্বাস্থ্য ব্যবস্থা রূপান্তরের অগ্রযাত্রার চিত্র তুলে ধরলেন স্বাস্থ্য সচিব কিরণ গিত্যে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ সেপ্টেম্বর: নয়াদিল্লির বিজ্ঞান ভবনেআজ ‘আরোগ্য মন্থন ২০২৬’ অনুষ্ঠানে ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে রাজ্যের স্বাস্থ্য পরিসেবা ব্যবস্থাকে…

ByByReshmi Debnath Sep 25, 2026

আত্মকেন্দ্রিক ভাবনা থেকে মুক্ত হয়ে সবাইকেসাথে নিয়ে চলতে হবে: কৃষিমন্ত্রী

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এবং মোহনপুর পুর পরিষদ ও মোহনপুর পঞ্চায়েত সমিতির যৌথ সহযোগিতায়…

ByByReshmi Debnath Sep 25, 2026

মুখ্য নির্বাচন কমিশনারকে অপসারণ-সহ চার দফা দাবিতে আন্দোলনে পাঁচ বাম দল

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ভারতের নির্বাচন কমিশনের কার্যপ্রণালী ও বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে অপসারণের…

ByByReshmi Debnath Sep 25, 2026

কর্মরত অবস্থায় খিলপাড়া আয়ুষ্মান আরোগ্য মন্দিরের এএনএম কর্মীর আকস্মিক মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২৫ সেপ্টেম্বর: কর্মরত অবস্থায় আচমকা অসুস্থ হয়ে মৃত্যু হল খিলপাড়া আয়ুষ্মান আরোগ্য মন্দির (সাব-সেন্টার)-এর এএনএম কর্মী…

ByByReshmi Debnath Sep 25, 2026
Scroll to Top