News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ৫ বাংলাদেশী নাগরিক সহ ৩ লক্ষাধিক টাকার নেশা সামগ্রী উদ্ধার
Image

৫ বাংলাদেশী নাগরিক সহ ৩ লক্ষাধিক টাকার নেশা সামগ্রী উদ্ধার

আগরতলা, ২ নভেম্বর: পৃথক পৃথক অভিযানে বড়সড় সাফল্য পেয়েছে বিএসএফ। বিএসএফ অভিযানে মোট ৫ জন বাংলাদেশী নাগরিক আটক করা হয়েছে। পাশাপাশি, ১২টি গবাদি পশু উদ্ধার করে এবং ৯০০ কেজি চিনি এবং ৩ লক্ষাধিক টাকার নেশা সামগ্রী বাজেয়াপ্ত করা হয়েছে। আজ বিএসএফের তরফ থেকে এক বিবৃতি জারি করে একথা জানানো হয়েছে।

বিবৃতিতে জানানো হয়েছে, বিএসএফের কাছে গোপন সংবাদের খবর আসে সিপাহীজলা জেলায় কমলাসাগার এলাকায় অবৈধভাবে বাংলাদেশী নাগরিক বসবাস করছেন। সেই খবরের ভিত্তিতে আজ বিএসএফ অভিযানে চালিয়েছে। অভিযানে চারজন বাংলাদেশী নাগরিক আটক করা হয়েছে। বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলার বাসিন্দা।

অন্য একটি অভিযানে, বিএসএফে একজন বাংলাদেশী নাগরিককে আটক করা হয়েছে। অপর একটি অভিযানে ভারত বাংলাদেশ সীমান্ত দিয়ে পাচারকালে ১২টি গবাদি পশু উদ্ধার করে এবং ৯০০ কেজি চিনি এবং ৩ লক্ষ টাকা মূল্যের অন্যান্য মাদকদ্রব্য জব্দ করে।

Releated Posts

জুম ক্ষেতে বজ্রপাতে আহত ৯ জুমিয়া কৃষক, গুরুতর ৪ জন তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে ভর্তি

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ২৬ জুন: খোয়াই জেলার তেলিয়ামুড়া মহকুমার উত্তর মহারানীপুর এলাকায় জুম চাষের কাজ করতে গিয়ে বজ্রপাতে…

ByByReshmi Debnath Jun 26, 2026

শান্তিরবাজারে গাড়ি উল্টে দুর্ঘটনা, আহত একাধিক গবাদি পশু

শান্তিরবাজার, ২৬ জুন: দক্ষিণ ত্রিপুরার শান্তিরবাজারে অতিরিক্ত গবাদি পশু বোঝাই একটি ভ্যান দুর্ঘটনার কবলে পড়ে। শনিবার বিএসএনএল অফিস…

ByByTaniya Chakraborty Jun 26, 2026

প্রতিকূলতাকে হার মানিয়ে পড়াশোনার লড়াই, সাহায্যের হাত বাড়াল সমাজ

কাঁঠালিয়া, ২৬ জুন: চরম আর্থিক অনটন, অশান্ত পারিবারিক পরিবেশ এবং নানা প্রতিকূলতার মধ্যেও পড়াশোনা চালিয়ে যাওয়ার অদম্য ইচ্ছাশক্তির…

ByByTaniya Chakraborty Jun 26, 2026

প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে উদয়পুরে বিক্ষোভ, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি

উদয়পুর, ২৬ জুন: নিট, ইউজিসি-নেট, বিএসই এবং সিইউইটি-২০২৬ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ এবং পরীক্ষা-সংক্রান্ত ঘটনায় ১৯ জন ছাত্র-ছাত্রীর…

ByByTaniya Chakraborty Jun 26, 2026
Scroll to Top