News Flash

Image

করিমগঞ্জের বৈঠাখা‌লে বাস দুর্ঘটনা, আহত ৩০-এর বেশি যাত্রী, সংকটজনক পাঁচ

পাথারকান্দি (অসম), ২ নভেম্বর (হি.স.) : করিমগঞ্জ জেলার অন্তর্গত পাথারকান্দি থানাধীন বৈঠাখাল বাজার এলাকায় ৮ নম্বর জাতীয় সড়কে একটি যাত্রীবাহী বাস দুর্ঘটনায় ৩০-এর বেশি আহত হয়েছেন। তাঁদের মধ্যে পাঁচজনের শারীরিক অবস্থা সংকটজনক বলে জানা গেছে। দুর্ঘটনাটি আজ শ‌নিবার সকা‌ল প্রায় সোয়া আটটা নাগাদ সংঘটিত হয়েছে।

বাজা‌রিছড়া থানাধীন রাঙামা‌টি থেকে জেলা সদর করিমগঞ্জ যাচ্ছিল যাত্রীবোঝাই এএসটিসি প‌রি‌ষেবার এএস ১০ ৫৮২০ নম্বরের বাস। বাসে স্কুল-কলেজের ছাত্রছাত্রী সহ শিশু-পুরুষ-মহিলা সাধারণ যাত্রী ছিলেন। কিন্তু বাসটি বৈঠাখাল এলাকায় জাতীয় সড়‌কের পাশে একটি ধাবার সামনে এসে আচমকা পাল্টি খেয়ে দুৰ্ঘটনার কবলে পড়ে। সংঘ‌টিত দুর্ঘটনায় জখম হয়েছেন তিরিশের বেশি যাত্রী।

স্থানীয়রা দ্রুত ছুটে গিয়ে বাসের ভিতর থেকে আহত যাত্রীদের উদ্ধার ক‌রে চিকিৎসার জন্য পাথারকান্দি সামূ‌হিক হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। পরবর্তীতে পাথারকান্দি হাসপাতাল থেকে আহত বেশ কয়েকজনকে করিমগঞ্জ সিভিল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। তাঁদের মধ্যে পাঁচজনের শারীরিক অবস্থা সংকটজনক বলে জানা গেছে।

ইত্যবসরে অকুস্থলে ছুটে আসে পুলিশের দল। পুলিশ দুর্ঘটনার কারণ ইত্যাদি জানতে তদ‌ন্ত শুরু করেছে। দুর্ঘটনাগ্রস্ত বা‌সের যাত্রীরা পুলিশের কাছে প্রদত্ত বয়ানে বলেছেন, বাসের চালক দুর্ঘটনার পূর্বমুহূর্ত পর্যন্ত অনর্গল তার মোবাইল ফোনে কথা বলতে ব্যস্ত ছিলেন। বৈঠাখা‌লে আসার পর অপেক্ষারত কয়েকজন যাত্রী বাসটি‌কে দাঁড়াতে সিগন্যাল দেন। তখন আচমকা ব্রেক কষেন ফোনে বার্তালাপে ব্যস্ত চালক। আচমকা ব্রেক কষার ফলে বাস‌টি নিয়ন্ত্রণ হা‌রি‌য়ে সড়‌কের পা‌শে উল্টে যায়।

Releated Posts

দুর্গাপুজোর উপহার, অক্টোবরে অরুণোদয় প্রকল্পের ভাতা বাড়িয়ে ১,৫০০ টাকা করল অসম সরকার

গুয়াহাটি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): দুর্গাপুজোর আগে অসমের মহিলাদের জন্য বিশেষ উপহার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। রাজ্যের…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

দীনদয়াল উপাধ্যায়কে শ্রদ্ধা অসমের মুখ্যমন্ত্রীর, শাসনব্যবস্থায় এখনও পথ দেখায় ‘অন্ত্যোদয়’

গুয়াহাটি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা জানিয়ে ‘অন্ত্যোদয়’ দর্শনের গুরুত্ব তুলে ধরলেন অসমের মুখ্যমন্ত্রী…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

যত্ন ও সুরক্ষার প্রয়োজন এমন শিশুদের জন্য পর্যাপ্ত পরিকাঠামোর অভাব, উদ্বেগ নাগাল্যান্ড শিশু অধিকার কমিশনের

কোহিমা, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): যত্ন ও সুরক্ষার প্রয়োজন এমন শিশুদের জন্য পর্যাপ্ত পরিকাঠামো ও সুযোগ-সুবিধার অভাব নিয়ে উদ্বেগ…

ByByNews Desk Sep 24, 2026

রাজ্যের বাইরে কারিগরি শিক্ষা নেওয়া পড়ুয়াদের মণিপুরের উন্নয়নে অবদান রাখার আহ্বান মুখ্যমন্ত্রীর

ইম্ফল, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): রাজ্যের বাইরে কারিগরি কোর্সে পড়াশোনা করা পড়ুয়াদের মূল্যবান দক্ষতা ও অভিজ্ঞতা অর্জন করে মণিপুরে…

ByByNews Desk Sep 24, 2026
Scroll to Top