News Flash

  • Home
  • মুখ্য খবর
  • সীমান্তে সীমা প্রহরীদের সাথে দীপাবলি উদযাপনে বিএসএফ-এর আইজি
Image

সীমান্তে সীমা প্রহরীদের সাথে দীপাবলি উদযাপনে বিএসএফ-এর আইজি

আগরতলা, ১ নভেম্বর: গতকাল পশ্চিম ত্রিপুরা জেলার অধীনে বিওপি ভাগলপুর এবং বিওপি মোহনপুর এলাকা পরিদর্শন করেন বিএসএফ ত্রিপুরা ফ্রন্টিয়ারের আইজি এস প্যাটেল পীযূষ পুরুষোত্তম দাস। এদিন তিনি সীমান্তে মোতায়েন জওয়ানদের মনোবল বৃদ্ধি করেন।

পাশাপাশি, এদিন আইজি সমস্ত সীমান্তবাসী এবং তাদের পরিবারেরদের দীপাবলির শুভেচ্ছা জানিয়েছেন৷ এদিন তিনি দেশের নিরাপত্তায় বিএসএফ জওয়ানদের অক্লান্ত পরিশ্রমের প্রশংসা করেন। পাশাপাশি, বিএসএফ জওয়ানদের সুস্বাস্থ্য বজায় রাখার উপর জোর দেন।তাঁকে বিওপি মোহনপুর এবং বিওপি ভাগলপুরে বিএসএফ সেক্টর হেডকোয়াটারের ডিআইজি পরমজিৎ সিং নাগরা, ১০৪ নং ব্যাটেলিয়ানের কমান্ড্যান্ট নীরজ জামওয়াল এবং ৪২ নং ব্যাটেলিয়ানের কমান্ড্যান্ট অজয় ​​কুমার অভ্যর্থনা জানিয়েছেন।

Releated Posts

মোদি সরকারের নেতৃত্বে উত্তর-পূর্বাঞ্চল উন্নয়নের নতুন দিশা পেয়েছে: কেন্দ্রীয় মন্ত্রী  সর্বানন্দ সোনোয়াল

আগরতলা, ১৪ জুন: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে গত ১২ বছরে উত্তর-পূর্বাঞ্চল দেশের মূলধারার উন্নয়নের সঙ্গে যুক্ত হয়েছে এবং বর্তমানে…

ByByReshmi Debnath Jun 14, 2026

‘এক পেড় মা কি নাম’ কর্মসূচিতে আগরতলায় বৃক্ষরোপণ করলেন কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল

আগরতলা, ১৪ জুন: পরিবেশ সংরক্ষণ এবং সবুজায়নের বার্তা ছড়িয়ে দিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগে শুরু হওয়া ‘এক পেড়…

ByByReshmi Debnath Jun 14, 2026

স্বাস্থ্য পরিষেবার উন্নয়নে ৮০ শতাংশ রেফার কমেছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ জুন: রাজ্যের স্বাস্থ্য পরিষেবার উল্লেখযোগ্য উন্নতির ফলে বর্তমানে রোগী রেফারের সংখ্যা প্রায় ৮০ শতাংশ কমে এসেছে…

ByByReshmi Debnath Jun 14, 2026

ত্রিপুরা বার অ্যাসোঃ নির্বাচন : সভাপতি পদে পৃথা দেব পাল, সহ-সভাপতি পদে জিবন কৃষ্ণ সেন ও সম্পাদক পদে ভাস্কর দেববর্মা জয়ী

নিজস্ব সংবাদদাতা, আগরতলা, ১৩ জুন: ত্রিপুরা বার এসোসিয়েশনের নির্বাচনে জয় জয়কার সংবিধান বাঁচাও মঞ্চের প্রার্থীদের। ত্রিপুরা বার অ্যাসোসিয়েশন…

ByByReshmi Debnath Jun 14, 2026
Scroll to Top