News Flash

  • Home
  • মুখ্য খবর
  • মালবাহী ট্রেন লাইনচ্যুত, আগরতলাগামী দূরপাল্লার ট্রেন বাতিল
Image

মালবাহী ট্রেন লাইনচ্যুত, আগরতলাগামী দূরপাল্লার ট্রেন বাতিল

আহরতলা, ১ নভেম্বর: আসামের মালিগাঁওয়ের লামডিং-বদরপুর পার্বত্য শাখায় একটি মালবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ার আগরতলাগামী দূরপাল্লা ট্রেন বাতিল করা হয়েছে। তাছাড়া,  মালগাড়ি লাইনচ্যুত হওয়ার ফলে একাধিক ট্রেন বাতিল এবং আংশিকবাতিল করা হয়েছে। 

উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের তরফ থেকে বিবৃতিতে জানিয়েছে, আগামীকাল প্রায় ৪ ঘটিকায় লামডিং – বদরপুর হিল সেকশনে খাদ্যশস্য বহনকারী একটি বোঝাই পণ্যবাহী ট্রেনের একটি ওয়াগন ২নং টানেলের ভিতরে লাইনচ্যুত হয়েছে। মেরামত ও সংস্কার কাজ চলছে। লামডিং ডিভিশনের ঊর্ধ্বতন রেলওয়ে কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁচ্ছেছেন।মেরামতির কাজ চলছে। শিগগিরই স্বাভাবিক চলাচল স্বাভাবিক হবে বলে আশা করা হচ্ছে। 

লাইনচ্যুত হওয়ার কারণে ট্রেন নম্বর ০৫৬২৭ (গুয়াহাটি-আগরতলা), ট্রেন নং ০৫৬৯৭ (নিউ জলপাইগুড়ি – গুয়াহাটি), ট্রেন নম্বর ১৫৬১৭ (গুয়াহাটি-দুলবচেড়া), ট্রেন নং ১৫৬১১ ( রাঙিয়া -শিলচর), ট্রেন নং ১৫৬১২ (শিলচর-রাঙিয়া ), ট্রেন নং ১৫৬১৫ (গুয়াহাটি-শিলচর), ট্রেন নং ১৫৬১৬ (শিলচর-গুয়াহাটি), ট্রেন নং ১৪৬১৯ (আগরতলা ফিরোজপুর ক্যান্ট।) ত্রিপুরা সুন্দরী এক্সপ্রেস, ট্রেন নং ০৭০২৯ (আগরতলা-সেকেন্দ্রাবাদ), ট্রেন নং ১৩১৭৬ (শিলচর -শিয়ালদহ), ট্রেন নং ১৫৮৮৮ (গুয়াহাটি-বদরপুর ), ট্রেন নং ১৫৮৮৭ (বদরপুর-গুয়াহাটি) এবং ট্রেন নং ১২৫০৮ (শিলচর-তিরুবনন্তপুরম সেন্ট্রাল )বাতিল করা হয়েছে।তাছাড়া, ২৯ অক্টোবর থেকে শুরু হওয়া ট্রেন নম্বর ১২৫০৪ (বেঙ্গালুরু – আগরতলা) হামসাফার এক্সপ্রেসটি গুয়াহাটিতে সংক্ষিপ্তভাবে শেষ হবে এবং গুয়াহাটি এবং আগরতলার মধ্যে আংশিকভাবে বাতিল থাকবে। তেমনি, ৩১ অক্টোবর থেকে শুরু হওয়া  ট্রেন নং ১৩১৭৪ (শিয়ালদহ-সাব্রুম) কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস লামডিং-এ সংক্ষিপ্তভাবে বন্ধ হবে এবং লামডিং এবং সাব্রুমের মধ্যে আংশিকভাবে বাতিল থাকবে। তেমনি, ৩০ অক্টোবর থেকে শুরু হওয়া ট্রেন নং ২০৫০২ (আনন্দ বিহার টার্মিনাল-আগরতলা) তেজস রাজধানী এক্সপ্রেস গুয়াহাটিতে সংক্ষিপ্তভাবে শেষ হবে এবং গুয়াহাটি এবং আগরতলার মধ্যে আংশিকভাবে বাতিল থাকবে।

তাছাড়া, ৩১ অক্টোবর শিলচর থেকে তিরুবনন্তপুরম উদ্দেশ্যে যাত্রাবাহী ১২৫০৮ নম্বরের ট্রেন যাত্রা পুর্ননির্ধারণ করে আজ দুপুর ১টা ৩০ মিনিটে করা হয়েছে। তেমনি, ০৭০২৯ (আগরতলা-সেকেন্দ্রাবাদ) ট্রেন আজ দুপুর ১২টা ২০ মিনিটে পুনরায় নির্ধারিত হয়েছে।

Releated Posts

প্রায় ৩ কোটি টাকার মাদক উদ্ধার, আটক ৩

আগরতলা, ৩ সেপ্টেম্বর: মাদকবিরোধী অভিযানে বড়সড় সাফল্য পেল পুলিশ। দক্ষিণ ত্রিপুরার জোলাইবাড়ি এলাকায় পাথর বোঝাই একটি লরি থেকে…

ByByReshmi Debnath Sep 3, 2026

ত্রিপুরার নদী-ছড়ার ধ্বংসের পথ তৈরি হচ্ছে, বালি উত্তোলন নিয়ে সরকারকে নিশানা জিতেন্দ্রর

আগরতলা, ৩ সেপ্টেম্বর: বালি উত্তোলনের অনুমতিপত্র দেওয়ার দায়িত্ব বন দফতরের কাছ থেকে শিল্প দফতরের হাতে তুলে দেওয়ার রাজ্য…

ByByTaniya Chakraborty Sep 3, 2026

দিল্লিতে বৈঠক, জোট ও ত্রিপাক্ষিক চুক্তি বাস্তবায়ন নিয়ে আলোচনায় তিপরা মথা

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপাক্ষিক চুক্তি বাস্তবায়ন সংক্রান্ত অমীমাংসিত বিষয়গুলি নিয়ে আলোচনার জন্য নয়াদিল্লির উদ্দেশে রওনা দিলেন তিপরা মথার…

ByByTaniya Chakraborty Sep 3, 2026

সোনা গায়েবের অভিযোগে বিশালগড় থানায় বড়সড় পদক্ষেপ, ওসি-সেকেন্ড ওসিসহ চার পুলিশকর্মী ক্লোজড

চড়িলাম, ৩ সেপ্টেম্বর: স্বর্ণালংকার গায়েব হয়ে যাওয়ার গুরুতর অভিযোগকে কেন্দ্র করে বিশালগড় থানায় বড়সড় প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হয়েছে।…

ByByTaniya Chakraborty Sep 3, 2026
Scroll to Top