News Flash

  • Home
  • দিনের খবর
  • বাজিবাজারের শেষদিনে মন্দা ব্যবসা, আক্ষেপ আতসবাজির ব্যবসায়ীদের 
Image

বাজিবাজারের শেষদিনে মন্দা ব্যবসা, আক্ষেপ আতসবাজির ব্যবসায়ীদের 

কলকাতা, ১ নভেম্বর (হি. স.) বাজিবাজারের শেষদিনে মন্দা ব্যবসার আক্ষেপ। গত বছর ৮ হাজার কোটি টাকার ব্যবসা করা সম্ভব হয়েছিল। এবছর ওই টার্গেট দ্বিগুণ ছিল। কমপক্ষে ১৫ হাজার কোটি টাকা। এ পর্যন্ত হিসেব না হলে ও অন্তত ১২হাজার কোটি টাকায় গিয়ে পৌঁছবে বলে ধারণা ব্যবসায়ীদের।

সারা বাংলা আতসবাজি ব্যবসায়ী সমিতির চেয়ারম্যান বাবলা রায় এ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানান, প্রথমত, ঘূর্ণিঝড়ের প্রভাব এবং দ্বিতীয়ত তিনদিন পর মেলা শুরু হয়েছে। এর পরিপ্রেক্ষিতেই ব্যবসাতে এবছর মন্দা রয়েছে। ১২৫ ডেসিবেল এর নিচে এমন আতসবাজি বেচাকেনা হচ্ছে।

উল্লেখ্য, ৬৯% তামিলনাডু থেকে আমদানি করা হয়ে থাকে। বাংলার উৎপাদন ২০% রয়েছে। শিবকাশি, হরিয়ানা, গুজরাট, উত্তরপ্রদেশ বিহার থেকেও তো আতসবাজি এ রাজ্যে নিয়মিত সরবরাহ হয়। তবে, বাংলাতে সবুজবাজি তৈরি হয়। তুবড়ি, রঙ মশাল, ইলেকট্রিক ওয়্যার ও চরকি তো রয়েছেই। গত বছর এ সব কিনতে খরিদ্দারদের ৬০০ টাকা খরচ হলে এবছর তা বেড়ে হয়েছে ৭০০ টাকার মতো। তবে, মনে রাখা দরকার কালি পটকার চেন ও দোদমা বন্ধ। চকলেট বোমা পাওয়া যাচ্ছে ১২৫ ডেসিবেল এর নিচে। রকেট ও মিলছে।

Releated Posts

কলকাতা, দিল্লি ও বেঙ্গালুরুর ১৬টি স্থানে ইডির তল্লাশি, অর্থ পাচার ও এফইএমএ লঙ্ঘনের অভিযোগ

কলকাতা, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): আর্থিক অনিয়ম, বৈদেশিক মুদ্রা সংক্রান্ত আইন লঙ্ঘন এবং একটি কর্পোরেট সংস্থা অধিগ্রহণে অনিয়মের অভিযোগে…

ByByNews Desk Sep 23, 2026

জয়পুরে মার্সিডিজ ওয়ার্কশপে ভয়াবহ আগুন, পুড়ে গেল আটটি বিলাসবহুল গাড়ি

জয়পুর, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের জয়পুরের বালাজি মার্কেটে একটি মার্সিডিজ ওয়ার্কশপে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় আটটি গাড়ি পুড়ে গিয়েছে।…

ByByNews Desk Sep 23, 2026

এসআইআর নোটিসে নাম বাদ যাচ্ছে না, ৩০ সেপ্টেম্বরের মধ্যে দাবি-নথি জমার পরামর্শ দিল দিল্লির সিইও

নয়াদিল্লি, ২২ সেপ্টেম্বর(আইএএনএস) : ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) নিয়ে জারি করা নোটিস মানেই ভোটার তালিকা থেকে…

ByBySandeep Biswas Sep 22, 2026

ইউনূস আমলের মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে বাংলাদেশের সংবাদমাধ্যমে প্রশ্ন, পুনর্বিবেচনার আহ্বান

নয়াদিল্লি, ২২ সেপ্টেম্বর (আইএএনএস): মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সময় বাংলাদেশের সঙ্গে আমেরিকার স্বাক্ষরিত ‘অ্যাগ্রিমেন্ট অন রিসিপ্রোকাল ট্রেড’…

ByByNews Desk Sep 22, 2026
Scroll to Top