News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • আলোর উৎসবে আনন্দোচ্ছ্বস কাছাড় ও করিমগঞ্জের ভারত-বাংলাদেশ সীমান্তে কৰ্তব্যরত বিএসএফ জওয়ানদের
Image

আলোর উৎসবে আনন্দোচ্ছ্বস কাছাড় ও করিমগঞ্জের ভারত-বাংলাদেশ সীমান্তে কৰ্তব্যরত বিএসএফ জওয়ানদের

করিমগঞ্জ (অসম), ৩১ অক্টোবর (হি.স.) : আলোর উৎসবে আনন্দে মেতে উঠলেন কাছাড় ও করিমগঞ্জের ভারত-বাংলাদেশ সীমান্তে দায়িত্বপ্ৰাপ্ত তথা কৰ্তব্যরত বিএসএফ জওয়ানরা। যাঁরা দীপাবলিতে স্বগৃহে যেতে পারেননি, তাঁরা কাঁটাতারের এ পাড়েই আতশবাজি জ্বালিয়ে আলোর উৎসব উদযাপন করেছেন। বাড়িতে যখন ঘর আলো করে দিয়া জ্বলছে, তখন কাঁটাতার আলোকিত হলো বিএসএফ জওয়ানদের জ্বালানো মোমবাতিতে। 

মিজোরাম-কাছাড় ফ্রন্টিয়ার, শিলচর সেক্টর, মাসিমপুর সহ করিমগঞ্জের দোহালিয়াস্থিত ব্যাটালিয়নের হেড কোয়ার্টার সমেত সীমান্ত এলাকার প্রতিটি চৌকিই আলোর রোশনাইয়ে সাজিয়ে তোলা হয়েছে। আধিকারিক থেকে জওয়ান, একে অপরকে মিষ্টি খাইয়েও শুভেচ্ছা বিনিময় করেছেন। মিষ্টিমুখের পর সীমান্তরক্ষায় শহিদ জওয়ানদের স্মরণে মোমবাতি জ্বালিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়েছে। 

উৎসবে মেতে ওঠে একে অপরের মধ্যে খুশি ভাগ করে মোমবাতি জ্বালিয়ে ও আতশবাজি পুড়িয়ে আনন্দে মেতে ওঠেন সবাই। সীমান্তে কর্তব্যরত জওয়ান সহ তাঁদের পরিবারের সদস্যদের দীপাবলির শুভেচ্ছা জানিয়েছেন ইন্সপেক্টর জেনারেল এসকে মিশ্র। 

মিজোরাম-কাছাড় ফ্রন্টিয়ারের শিলচর সেক্টরের জনৈক আধিকারিক বলেন, মাতৃভূমিকে রক্ষা করতে দিনরাত অতন্দ্র প্রহরীর কর্তব্য পালন করে থাকেন জওয়ানরা। আনন্দের দিনে পরিবার-পরিজনদের কথা মনে পড়লেও দেশ রক্ষার দায়িত্ব কাঁধে থাকায় উৎসবে শামিল হওয়া সম্ভব হয় না অনেকের। তাই উৎসব এলে ব্যাটালিয়নের সহকর্মীরাই হয়ে ওঠেন বল ভরসা। ফলস্বরূপ আনন্দ ভাগাভাগি করে নিতে হয় সহকর্মীদের মধ্যে।

Releated Posts

প্রথম ভারত সফরে গুয়াহাটিতে গোরিলাজ, ২০২৭-এর ৩১ জানুয়ারি হবে কনসার্ট: হিমন্ত

গুয়াহাটি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): কিংবদন্তি ব্রিটিশ ভার্চুয়াল ব্যান্ড গোরিলাজ প্রথমবারের মতো ভারত সফরে আসছে। আগামী ৩১ জানুয়ারি, ২০২৭…

ByByNews Desk Sep 10, 2026

২০২৯ সালের মধ্যে ‘মিশন শিক্ষিত অরুণাচল’-এর লক্ষ্য পূরণের লক্ষ্যে সরকার: মুখ্যমন্ত্রী খাণ্ডু

ইটানগর, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৯ সালের মধ্যে ‘মিশন শিক্ষিত অরুণাচল’-এর লক্ষ্য পূরণের লক্ষ্যে রাজ্যের শিক্ষা ব্যবস্থায় ব্যাপক সংস্কার…

ByByNews Desk Sep 10, 2026

‘অসমে সরকারি স্কুলের ধারণাই বদলে দিয়েছি’: আদর্শ বিদ্যালয় নিয়ে হিমন্ত বিশ্বশর্মা

গুয়াহাটি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): আদর্শ বিদ্যালয় উদ্যোগের মাধ্যমে অসমে সরকারি স্কুল সম্পর্কে প্রচলিত ধারণা বদলে দেওয়া হয়েছে বলে…

ByByNews Desk Sep 10, 2026

মেঘালয়ে পরিযায়ী শ্রমিকদের জন্য নতুন নিয়ম, হয়রানি নয়—কল্যাণে জোর সরকারের

শিলং, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পরিযায়ী শ্রমিকদের শনাক্তকরণ, নথিভুক্তিকরণ, নিরাপত্তা ও সুরক্ষা সংক্রান্ত নিয়মে সংশোধন আনল মেঘালয় সরকার। বৃহস্পতিবার…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top