শ্রীনগর, ৩০ অক্টোবর (হি.স.): জম্মু ও কাশ্মীরে উপর্যুপরি সন্ত্রাসী হামলার প্রেক্ষিতে এবার সন্ত্রাসবাদকেই তীব্র হুঁশিয়ারি দিলেন জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা ন্যাশনাল কনফারেন্স-এর প্রধান ফারুক আব্দুল্লাহ। বুধবার রীতিমতো হুঁশিয়ারি দিয়ে ফারুক আব্দুল্লাহ বলেছেন, সন্ত্রাসবাদী আসতে থাকবে এবং আমরা মারতে থাকব।জম্মু ও কাশ্মীরের আখনুরে সাম্প্রতিক সন্ত্রাসবাদী হামলা প্রসঙ্গে ফারুক আব্দুল্লাহ বলেছেন, “একের পর এক এনকাউন্টার হচ্ছে, এতে নতুন কিছু নেই। সন্ত্রাসীরা আসতে থাকবে এবং আমরা তাদের হত্যা করতেই থাকব।” সমস্ত দেশবাসীকে দীপাবলিরও শুভেচ্ছা জানিয়েছেন ফারুক। তিনি বলেছেন, “প্রত্যেকেরই দীপাবলি উদযাপন করা উচিত। এটা অনেক বড় উৎসব। জম্মু ও কাশ্মীরের জনগণের জন্য মা লক্ষ্মীর কাছে প্রার্থনা করছি।”

সন্ত্রাসবাদী আসতে থাকবে এবং আমরা মারতে থাকব, হুঁশিয়ারি ফারুকের
Releated Posts
সারা দেশে কার্যকর ভিবি-জি রাম জি আইন : গ্রামীণ শ্রমিকদের মজুরি ১০ শতাংশের বেশি বৃদ্ধি, মিলবে ১২৫ দিনের নিশ্চিত কর্মসংস্থান
নয়াদিল্লি, ১ জুলাই (আইএএনএস) : গ্রামীণ জীবিকা শক্তিশালী করা, উচ্চতর মজুরি নিশ্চিত করা এবং কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর লক্ষ্যে…
২০২১ সালের ভোট-পরবর্তী হিংসায় বিজেপি কর্মী অভিজিৎ সরকার খুন: ১৯ অভিযুক্তের বিরুদ্ধে অভিযোগ গঠন সম্পূর্ণ
কলকাতা, ১ জুলাই (আইএএনএস): ২০২১ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর ভোট-পরবর্তী হিংসার সময় বিজেপি কর্মী অভিজিৎ…
জম্মু-কাশ্মীর মধ্য ও দক্ষিণ এশিয়ার প্রবেশদ্বার হতে পারে: মেহবুবা মুফতি
শ্রীনগর, ১ জুলাই (আইএএনএস): বিশ্বের পরিবর্তিত ভূ-রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে জম্মু-কাশ্মীরকে মধ্য এশিয়া ও দক্ষিণ এশিয়ার মধ্যে গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার…
‘বিজেপির কাছে দেশ নয়, অনুদানই আগে’, রামমন্দিরে দান চুরির অভিযোগ ঘিরে কেন্দ্র ও বিজেপিকে নিশানা অখিলেশের
লখনউ, ১ জুলাই (আইএএনএস): রামমন্দিরে ভক্তদের দানের অর্থ চুরির অভিযোগকে সামনে রেখে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন সমাজবাদী পার্টির…

















