News Flash

  • Home
  • দেশ
  • বাচ্চাকে খুনের পর আত্মঘাতী হতে গিয়ে ব্যর্থ বাবা পুলিশের হেফাজতে
Image

বাচ্চাকে খুনের পর আত্মঘাতী হতে গিয়ে ব্যর্থ বাবা পুলিশের হেফাজতে

উত্তর দিনাজপুর, ৩০ অক্টোবর (হি.স.): দেনার দায়ে পাঁচ বছরের মেয়েকে খুন বাবার। তার পর আত্মহত্যার চেষ্টা করেন বাবা। তবে বরাতজোড়ে প্রাণে বাঁচেন। ঘটনাকে কেন্দ্র করে প্রবল শোরগোল দেখা দেয় রায়গঞ্জে। ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। বুধবার ধৃতকে আদালতে তোলা হবে।”

বাচ্চা মেয়েটি উত্তর দিনাজপুরের রায়গঞ্জের বাসিন্দা। মঙ্গলবার অচৈতন্য অবস্থায় তাকে নিয়ে যাওয়া হয় রায়গঞ্জ মেডিক্যালে। সেখানেই চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে। খবর দেওয়া হয় থানায়। দেহ ময়নাতদন্তে পাঠানোর পাশাপাশি নাবালিকার বাড়ি এবং তার আশপাশ এলাকায় খোঁজখবর শুরু করেন পুলিশ। খতিয়ে দেখা হয় সিসিটিভি ফুটেজ। এর পরই গ্রেফতার করা হয় মৃত খুদের বাবাকে।

মঙ্গলবার রাতে রায়গঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার কুন্তল বন্দ্যোপাধ্যায় বলেন, “নিজের মেয়েকে খুন করার ঘটনা বাবা স্বীকার করেছেন। ধৃতও আত্মহত্যার চেষ্টা করেছিলেন। কিন্তু সেই মুহুর্তে ঘরে বড় ছেলে দেখে ফেলায় তিনি প্রাণে রক্ষা পান। খুনের আগে মেয়ে বাবার অফিস ঘরে ঢুকেছিল। সিসি ক্যামেরার ফুটেজ ও দড়ি সংগ্রহ করা হয়েছে।”

Releated Posts

২০২৭-এ চালু হতে পারে ভারত এনসিএপি ২.০, নিরাপদ চালকদের পুরস্কার ও নিয়মভঙ্গকারীদের লাইসেন্স বাতিলের ভাবনা: গডকরি

নয়াদিল্লি, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): দেশের সড়ক নিরাপত্তা আরও জোরদার করতে ড্রাইভিং লাইসেন্স ও গাড়ির রেজিস্ট্রেশনের ক্ষেত্রে গ্রেডেড পয়েন্ট…

ByByNews Desk Sep 3, 2026

আসন্ন বাণিজ্য চুক্তির ফলে বিশ্ব বাণিজ্যের ৭৫ শতাংশে প্রতিযোগীদের তুলনায় কম শুল্কে প্রবেশাধিকার পাবে ভারত: পীযূষ গোয়েল

নয়াদিল্লি, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): আসন্ন মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) এবং বিভিন্ন দেশের বাজারে প্রবেশাধিকার আরও গভীর করার উদ্যোগের…

ByByNews Desk Sep 3, 2026

তৃতীয় দিনে ‘বল্লারি চলো’ পদযাত্রা, দলিত কল্যাণ ও কৃষক আত্মহত্যা নিয়ে কর্ণাটক সরকারকে নিশানা বিজেপির

রায়চুর (কর্ণাটক), ৩ সেপ্টেম্বর (আইএএনএস): কর্ণাটকে বিজেপির ‘বল্লারি চলো’ পদযাত্রা বৃহস্পতিবার তৃতীয় দিনে পড়ল। এদিন রাজ্য বিজেপি সভাপতি…

ByByNews Desk Sep 3, 2026

শিলিগুড়ি করিডরের গুরুত্বপূর্ণ সড়ক সম্প্রসারণে ২,০৭৭ কোটি টাকার প্রকল্প

কলকাতা, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলার বাগডোগরার সঙ্গে প্রতিবেশী বিহারের কিশনগঞ্জ জেলার গলগালিয়াকে সংযুক্তকারী গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক…

ByByNews Desk Sep 3, 2026
Scroll to Top