News Flash

  • Home
  • ত্রিপুরা
  • শীতলাতলী উন্নয়ন সংঘের উদ্যোগে শ্যামামায়ের পূজা উপলক্ষে বস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত
Image

শীতলাতলী উন্নয়ন সংঘের উদ্যোগে শ্যামামায়ের পূজা উপলক্ষে বস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ অক্টোবর: বুধবার আগরতলার রামঠাকুর সংঘ এলাকায় শীতলাতলী উন্নয়ন সংঘের উদ্যোগে শ্যামামায়ের পূজা উপলক্ষে  মায়েদের মধ্যে বস্ত্র বিতরন করা হয়।

দীপাবলি উৎসবকে কেন্দ্র করে রাম ঠাকুর সংঘ এলাকার শীতলাতলী উন্নয়ন সংঘ নানা সামাজিক কর্মসূচি গ্রহণ করেছে। এই কর্মসূচির অঙ্গ হিসেবে বুধবার এলাকার দুস্ত মা-বোনদের হাতে বস্ত্র তুলে দেওয়া হয়। এছাড়া বসে আঁকো প্রতিযোগিতায় হয়েছিল তাদেরকে পুরস্কৃত করেন সাংসদ  তথা বিজেপির প্রদেশ সভাপতি রাজিব ভট্টাচার্য। তাছাড়া উপস্থিত ছিলেন ক্লাব  কর্মকর্তা ও সদস্যরা।

এদিন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সাংসদ রাজিব ভট্টাচার্য বলেন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল অংশের মানুষের মিলনে দীপাবলি উৎসব সকলের জীবনে সুখ সমৃদ্ধি বয়ে নিয়ে আসুক। সকলকে আনন্দ উল্লাসে দীপাবলি উৎসব পালন করার জন্য তিনি আহ্বান জানিয়েছেন। শীতলাতলী উন্নয়ন সংঘ দীপাবলি উপলক্ষে বস্ত্র বিতরণের যে উদ্যোগ গ্রহণ করেছে সেজন্য সংঘের কর্মকর্তাদের তিনি ধন্যবাদ জানিয়েছেন।

Releated Posts

কালাছড়ায় সিপিআই(এম)-এর মিছিলে পুলিশের বাধার অভিযোগ, উত্তেজনা; ১০ দফা দাবিতে ডেপুটেশন কর্মসূচি

আগরতলা, ১৩ জুলাই: উত্তর ত্রিপুরার কালাছড়া ব্লকে ১০ দফা দাবিতে আয়োজিত সিপিআই(এম)-এর ডেপুটেশন কর্মসূচিকে কেন্দ্র করে সোমবার উত্তেজনার…

ByByReshmi Debnath Jul 14, 2026

ধর্মনগরে ভাড়া নিয়ে বচসা, ব্যবসায়ীকে মারধর ও ছিনতাইয়ের অভিযোগ; উত্তেজনা নয়াপাড়া মোটরস্ট্যান্ডে

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১৩ জুলাই: ভাড়া ও মালপত্র বহনকে কেন্দ্র করে উত্তর ত্রিপুরার ধর্মনগরের নয়াপাড়া মোটরস্ট্যান্ড এলাকায় এক ব্যবসায়ীকে…

ByByReshmi Debnath Jul 14, 2026

রাঙ্গা পানিয়া নদীর জল বিপদসীমার উপরে, চড়িলামে প্লাবিত কৃষিজমি; ব্যাপক ক্ষতির মুখে সবজি চাষিরা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুলাই: টানা মুষলধারে বৃষ্টিতে চড়িলাম এলাকায় রাঙ্গা পানিয়া নদীর জল বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায়…

ByByReshmi Debnath Jul 14, 2026

আগরতলায় ভাড়াবাড়ি থেকে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার, তদন্তে পুলিশ

আগরতলা, ১৩ জুলাই: রাজধানীর বিদ্যাসাগর প্রফেসর পাড়া এলাকায় একটি ভাড়াবাড়ি থেকে এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধারকে কেন্দ্র করে…

ByByReshmi Debnath Jul 14, 2026
Scroll to Top