News Flash

  • Home
  • দেশ
  • মেদিনীপুরের হাসপাতালে নিরাপত্তা এজেন্সির ‘বেআইনি’ বরাত বাতিল হাই কোর্টে
Image

মেদিনীপুরের হাসপাতালে নিরাপত্তা এজেন্সির ‘বেআইনি’ বরাত বাতিল হাই কোর্টে

কলকাতা, ২৯ অক্টোবর (হি.স.): পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরের সরকারি নানা হাসপাতালে নিরাপত্তা এজেন্সিকে বেআইনি ভাবে কাজের বরাত দেওয়ার অভিযোগ উঠেছিল। সেই বরাত বাতিল করে দিল কলকাতা হাই কোর্ট। ওই এজেন্সির নিরাপত্তা রক্ষীদের হাসপাতাল থেকে দ্রুত সরিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। প্রয়োজনীয় পদক্ষেপের নির্দেশ দেওয়া হয়েছে জেলাগুলির মুখ্য স্বাস্থ্য আধিকারিকদেরও।

এই সংক্রান্ত মামলায় মঙ্গলবার হাই কোর্ট জানায়, বিধি মেনে যে ওই সংস্থাকে দায়িত্ব দেওয়া হয়নি, তা প্রাথমিক ভাবে নিশ্চিত। হাই কোর্টের বিচারপতি শম্পা দত্ত পালের নির্দেশ, টেন্ডারে উত্তীর্ণ ব্যক্তিকে সরিয়ে অসফল ঠিকাদারদের কাজ দেওয়ার নির্দেশ এখনই বাতিল করতে হবে। এর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ করতে হবে মুখ্য স্বাস্থ্য আধিকারিকদের।

প্রসঙ্গত, দুই মেদিনীপুরের সরকারি হাসপাতালগুলিতে নিরাপত্তা সংক্রান্ত কাজের দায়িত্ব দেওয়া হয়েছিল একটি সংস্থাকে। অভিযোগ, বেআইনিভাবে ওই সংস্থাকে কাজের বরাত পাইয়ে দেওয়া হয়। প্রকৃত পদ্ধতি মেনে টেন্ডার ডেকে যে সংস্থা কাজের বরাত পেয়েছিল, তাদের তা দেওয়া হয়নি।

Releated Posts

পাঞ্জাবের এসআইআর খসড়া ভোটার তালিকায় রাঘব চাড্ডার নাম ‘স্থানান্তরিত’, প্রতিহিংসার রাজনীতির অভিযোগ

নয়াদিল্লি, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): পাঞ্জাবের ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা SIR-এর আওতায় তৈরি খসড়া ভোটার তালিকায় নিজের…

ByByNews Desk Sep 3, 2026

‘পড়ুয়াদের জয়’: রাজস্থানের স্কুল সংস্কারের উদ্যোগকে স্বাগত সিজেপি-র আশুতোষ রানকার

জয়পুর, ২ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানজুড়ে জরাজীর্ণ স্কুলগুলির সংস্কার ও পরিকাঠামো শক্তিশালী করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। সরকারের এই…

ByByNews Desk Sep 2, 2026

‘কমিশন’ ইস্যুতে কংগ্রেসকে নিশানা বিজয়েন্দ্রের, দ্বিতীয় দিনে ‘বল্লারি চলো’ পদযাত্রা

রায়চুর, ২ সেপ্টেম্বর (আইএএনএস): কংগ্রেস সরকারের বিরুদ্ধে বিজেপির ‘বল্লারি চলো’ প্রতিবাদ পদযাত্রা বুধবার দ্বিতীয় দিনে পড়েছে। এই উপলক্ষে…

ByByNews Desk Sep 2, 2026

জম্মু-কাশ্মীরে এনসি-বিজেপি মুখোমুখি, পরস্পরের দফতর ঘেরাও ঘিরে উত্তেজনা

শ্রীনগর, ২ সেপ্টেম্বর (আইএএনএস): শাসক ন্যাশনাল কনফারেন্স (এনসি) এবং বিরোধী ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-র পরস্পরের দফতর ‘ঘেরাও’ কর্মসূচি…

ByByNews Desk Sep 2, 2026
Scroll to Top