News Flash

  • Home
  • দেশ
  • বান্দিপোরার তুলাইল উপত্যকায় তুষারপাত, পাহাড় ঢাকল সাদা বরফে 
Image

বান্দিপোরার তুলাইল উপত্যকায় তুষারপাত, পাহাড় ঢাকল সাদা বরফে 

শ্রীনগর, ২৯ অক্টোবর (হি.স.): পূর্বাভাস মতোই মঙ্গলবার নতুন করে তুষারপাত হয়েছে কাশ্মীরে। মঙ্গলবার সকালে জম্মু ও কাশ্মীরের বান্দিপোরা জেলার গুরেজের তুলাইল উপত্যকায় নতুন করে তুষারপাত হয়েছে। পাহাড় ঢেকে গিয়েছে সাদা বরফে। শ্বেতশুভ্র বরফের চাদরে ঢাকা পড়েছে সবুজ পাহাড়। মনোরম এই দৃশ্য চাক্ষুস করে আনন্দ ব্যক্ত করেছেন পর্যটকরা।জম্মু ও কাশ্মীরের আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় মধ্য ও উত্তর কাশ্মীরের উঁচু পাহাড়ে হালকা বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে। মঙ্গলবারের পর ফের বদলাবে আবহাওয়া। আগামী ৭ নভেম্বর পর্যন্ত কাশ্মীরে আবহাওয়া থাকবে শুষ্ক। আবহাওয়া দফতর আরও জানিয়েছে, কৃষকদের ফসল কাটা, নিরাপদে ফসল সংগ্রহ ফসল এবং অন্যান্য কৃষিকাজ চালিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছে। ১ নভেম্বর থেকে সকালের সময় কাশ্মীরের সমভূমিতে কুয়াশার সম্ভাবনা রয়েছে।

Releated Posts

পাঞ্জাবের এসআইআর খসড়া ভোটার তালিকায় রাঘব চাড্ডার নাম ‘স্থানান্তরিত’, প্রতিহিংসার রাজনীতির অভিযোগ

নয়াদিল্লি, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): পাঞ্জাবের ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা SIR-এর আওতায় তৈরি খসড়া ভোটার তালিকায় নিজের…

ByByNews Desk Sep 3, 2026

‘পড়ুয়াদের জয়’: রাজস্থানের স্কুল সংস্কারের উদ্যোগকে স্বাগত সিজেপি-র আশুতোষ রানকার

জয়পুর, ২ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানজুড়ে জরাজীর্ণ স্কুলগুলির সংস্কার ও পরিকাঠামো শক্তিশালী করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। সরকারের এই…

ByByNews Desk Sep 2, 2026

‘কমিশন’ ইস্যুতে কংগ্রেসকে নিশানা বিজয়েন্দ্রের, দ্বিতীয় দিনে ‘বল্লারি চলো’ পদযাত্রা

রায়চুর, ২ সেপ্টেম্বর (আইএএনএস): কংগ্রেস সরকারের বিরুদ্ধে বিজেপির ‘বল্লারি চলো’ প্রতিবাদ পদযাত্রা বুধবার দ্বিতীয় দিনে পড়েছে। এই উপলক্ষে…

ByByNews Desk Sep 2, 2026

জম্মু-কাশ্মীরে এনসি-বিজেপি মুখোমুখি, পরস্পরের দফতর ঘেরাও ঘিরে উত্তেজনা

শ্রীনগর, ২ সেপ্টেম্বর (আইএএনএস): শাসক ন্যাশনাল কনফারেন্স (এনসি) এবং বিরোধী ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-র পরস্পরের দফতর ‘ঘেরাও’ কর্মসূচি…

ByByNews Desk Sep 2, 2026
Scroll to Top