News Flash

  • Home
  • দেশ
  • জমা পড়েছে ৬২টি মনোনয়ন পত্র, বিধানসভার উপনির্বাচনে ৪৩টি বৈধ
Image

জমা পড়েছে ৬২টি মনোনয়ন পত্র, বিধানসভার উপনির্বাচনে ৪৩টি বৈধ

কলকাতা, ২৯ অক্টোবর (হি.স.): পশ্চিমবঙ্গের ৬টি আসনে উপ নির্বাচনে আগামী ১৩ নভেম্বর একদফায় ভোটগ্রহণ হবে। রাজ্য নির্বাচন আধিকারিকের দফতরের তরফ জানানো হয়েছে, উপ নির্বাচনে পাঁচটি জেলাতে ৬টি কেন্দ্রে একাধিক মনোনয়ন পত্র জমা পড়েছে। এর মধ্যেই উল্লেখযোগ্য বিষয় হয়েছে, নির্ধারিত সময়ের আগেই যদিও তা জমা পড়েছে। তবে মনোনয়ন দাখিলের শেষ তিনদিন সর্বাধিক মনোনয়ন দাখিল করেছেন প্রার্থীরা। যথাক্রমে ২৩ অক্টোবর ২১ জন, ২৪ অক্টোবর ১৯ জন ও ২৫ অক্টোবর ১৭ জন দাখিল করেন মনোনয়ন পত্র।এর আগে নৈহাটিতে ২১ তারিখ চারটি ও হাড়োয়াতে একটি নিয়ে মাত্র পাঁচটি মনোনয়ন জমা পড়েছে ওই দুই কেন্দ্রে। যদিও ১৮ তারিখ থেকে ওই মনোনয়ন পত্র দাখিলের জন্য এক সপ্তাহের সময়সীমা ঘোষণা করে কমিশন। ২৫ তারিখ দাখিল পর্ব শেষে ২৮ অক্টোবর ছিল ক্রুটিনি পর্ব। আগামীকাল মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। এ পর্যন্ত মোট ৬২টি মনোনয়ন পত্র দাখিলের হিসেব তুলে ধরা হয়েছে। বিধি না মেনে বা পদ্ধতি না জেনে তা দাখিল করার জন্য ১৯টি বাতিল হয়েছে, বৈধ মনোনয়ন পত্রের সংখ্যা হল – ৪৩টি।

Releated Posts

বিদাদি টাউনশিপ প্রকল্প ঘিরে বিক্ষোভ: ২০ জনের বেশি কৃষকের বিরুদ্ধে এফআইআর, পুলিশি নিরাপত্তায় ফের জমি সমীক্ষার প্রস্তুতি

বেঙ্গালুরু, ১৪ জুলাই (আইএএনএস): বেঙ্গালুরুর উপকণ্ঠে প্রস্তাবিত বিদাদি টাউনশিপ প্রকল্পের জন্য জমি সমীক্ষা ঘিরে হওয়া সহিংস বিক্ষোভের ঘটনায়…

ByByNews Desk Jul 14, 2026

ভারত-স্পেনের মধ্যে শিল্প অংশীদারিত্ব ও অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদারের ওপর জোর

নয়াদিল্লি, ১৪ জুলাই (আইএএনএস): ভারত ও স্পেনের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, উৎপাদন, উদ্ভাবন, পর্যটন-সহ ভবিষ্যতমুখী বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও…

ByByNews Desk Jul 14, 2026

ম্যাঙ্গালুরে ৩ বাংলাদেশি গ্রেফতার, অবৈধ অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে পুলিশের বিশেষ অভিযান জোরদার

ম্যাঙ্গালুরু (কর্নাটক), ১৩ জুলাই (আইএএনএস) : কর্নাটকের সাম্প্রদায়িকভাবে স্পর্শকাতর ম্যাঙ্গালুরু শহরে অবৈধভাবে বসবাসকারী অভিবাসীদের বিরুদ্ধে বিশেষ অভিযানে তিন…

ByBySandeep Biswas Jul 13, 2026

ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা সঠিক দিশায় এগোচ্ছে: বাণিজ্য সচিব

নয়াদিল্লি, ১৩ জুলাই (আইএএনএস) : ভারত ও আমেরিকার মধ্যে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বাণিজ্য চুক্তি (ট্রেড ডিল) নিয়ে আলোচনা ইতিবাচকভাবে…

ByBySandeep Biswas Jul 13, 2026
Scroll to Top