News Flash

  • Home
  • প্রধান খবর
  • বর্তমানে ভারতে প্রতিরক্ষা উৎপাদন বাস্তুতন্ত্র নতুন উচ্চতা স্পর্শ করছে : প্রধানমন্ত্রী
Image

বর্তমানে ভারতে প্রতিরক্ষা উৎপাদন বাস্তুতন্ত্র নতুন উচ্চতা স্পর্শ করছে : প্রধানমন্ত্রী

ভাদোদরা, ২৮ অক্টোবর (হি.স.): বর্তমানে ভারতে প্রতিরক্ষা উৎপাদন বাস্তুতন্ত্র নতুন উচ্চতা স্পর্শ করছে। জোর দিয়ে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর কথায়, ১০ বছর আগে যদি আমরা দৃঢ় পদক্ষেপ না নিতাম, তাহলে এখন এই গন্তব্যে পৌঁছানো অসম্ভব ছিল। গুজরাটের ভদোদরায় সোমবার যুগ্মভাবে টাটা অ্যাডভান্স সিস্টেম লিমিটেড ক্যাম্পাসে সি-২৯৫ বিমান তৈরির জন্য টাটা এয়ারক্রাফ্ট কমপ্লেক্সের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্পেনের প্রেসিডেন্ট পেদ্রো সানচেজ। এই অনুষ্ঠানে বক্তৃতায় প্রধানমন্ত্রী বলেছেন, যে কোনও সম্ভাবনাকে সমৃদ্ধিতে রূপান্তর করতে সঠিক পরিকল্পনা এবং সঠিক অংশীদারিত্ব প্রয়োজন।

ভারতের প্রতিরক্ষা ক্ষেত্রের পুনরুজ্জীবন সঠিক পরিকল্পনা এবং সঠিক অংশীদারিত্বের উদাহরণ। গত দশকে, দেশ এমন অনেক সিদ্ধান্ত নিয়েছে যার ফলে ভারতে একটি প্রাণবন্ত প্রতিরক্ষা শিল্পের বিকাশ ঘটেছে।প্রধানমন্ত্রী মোদী আরও বলেছেন, গত ৫-৬ বছরে, ভারতে ১০০০টি নতুন প্রতিরক্ষা স্টার্টআপ এসেছে। গত দশ বছরে ভারতের প্রতিরক্ষা রফতানি বেড়েছে ৩০ গুণ। এখন আমরা ১০০টিরও বেশি দেশে প্রতিরক্ষা সরঞ্জাম রফতানি করি। এখন আমরা দেশে দক্ষতা ও কর্মসংস্থান সৃষ্টির ওপর জোর দিচ্ছি। এয়ারবাস ও টাটার এই কারখানা থেকে হাজার হাজার কর্মসংস্থান হবে।

Releated Posts

বিশ্ব ব্যবস্থায় গ্লোবাল সাউথের আরও বেশি ভূমিকার পক্ষে সওয়াল মোদির, ব্রিকসের জন্য ১০ দফা সংস্কার রোডম্যাপের প্রস্তাব

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): বিশ্ব ব্যবস্থায় গ্লোবাল সাউথের দেশগুলির আরও বেশি ভূমিকা নিশ্চিত করতে এবং ব্রিকসকে শক্তিশালী করতে…

ByByNews Desk Sep 12, 2026

ভারতের নেতৃত্বে বড় কূটনৈতিক সাফল্য, ব্রিকস দেশগুলির যৌথ বিবৃতিতে ঐকমত্য

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): সদস্য দেশগুলির মধ্যে তীব্র ভূ-রাজনৈতিক মতপার্থক্য থাকা সত্ত্বেও ‘বড় কূটনৈতিক সাফল্য’ হিসেবে ব্রিকসের যৌথ…

ByByNews Desk Sep 12, 2026

ব্রিকসের ‘পরিণত হওয়ার’ মুহূর্ত, আগামী দুই দশকের জন্য নতুন ও উচ্চাভিলাষী কর্মসূচির আহ্বান মোদির

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০ বছর পূর্ণ করে ব্রিকস এখন ‘পরিণত হওয়ার’ পর্যায়ে পৌঁছেছে বলে মন্তব্য করলেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 12, 2026

জয়শঙ্কর ও বেলারুশের বিদেশমন্ত্রীর বৈঠক, দ্বিপাক্ষিক সম্পর্ক ও আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর শনিবার নয়াদিল্লিতে বেলারুশের বিদেশমন্ত্রী ম্যাক্সিম রিজেনকভের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top