News Flash

  • Home
  • ত্রিপুরা
  • রক্তদানে এগিয়ে আসলেন কমলপুরের রামদুর্লভপুর চা বাগানের শ্রমিকরা
Image

রক্তদানে এগিয়ে আসলেন কমলপুরের রামদুর্লভপুর চা বাগানের শ্রমিকরা

নিজস্ব প্রতিনিধি, কমলপুর, ২৮ অক্টোবর:
স্বেচ্ছায় রক্তদানে পিছিয়ে নেই চা বাগানের শ্রমিকরা। কমলপুরের রামদুর্লভপুর চা বাগানের নেতাজী ক্লাবের উদ্যোগে এলাকার চা বাগানের শ্রমিকরা এগিয়ে আসলেন স্বেচ্ছায় রক্তদানে।

সোমবার কমলপুর প্রত্যন্ত রামদুর্লভপুর চা বাগানের নেতাজী ক্লাবের উদ্যোগে এলাকার চা বাগানের শ্রমিকরা এগিয়ে আসলেন স্বেচ্ছায় রক্তদানে। আসন্ন শ্যামা মায়ের পূজা উপলক্ষে সোমবার কমলপুরের প্রত্যন্ত রাম দুর্লভপুর চা বাগানের রাঁচি পাড়ায় নেতাজী ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হয় স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি।

এই স্বেচ্ছায় রক্তদানে কর্মসূচির উদ্যোগতা ছিলেন রাঁচি পাড়ার বাসিন্দা নেতাজী ক্লাবের সম্পাদক সঞ্জয় মুন্ডা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মায়াছড়ি পঞ্চায়েতের উপ প্রধান সব্যসাচী গোয়ালা, বিশিষ্ট সমাজসেবী তথা আইনজীবী শ্যামল কান্তি পাল, ইন্দু ভূষন গোয়ালা, চিকিৎসক বিপাশা দেববর্মা সহ অন্যান্য বিশিষ্ট জনেরা।

এই প্রথম রাম দুর্লভপুর চা বাগানে শ্রমিক ও শ্রমিকদের ছেলেরা উৎসাহিত হয়ে স্বেচ্ছায় রক্তদানে সামিল হয়েছেন। মোট ২৩ জন স্বেচ্ছায় রক্তদান করেন।

Releated Posts

ত্রিপুরায় ডিজিটাল স্বাস্থ্য ব্যবস্থা রূপান্তরের অগ্রযাত্রার চিত্র তুলে ধরলেন স্বাস্থ্য সচিব কিরণ গিত্যে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ সেপ্টেম্বর: নয়াদিল্লির বিজ্ঞান ভবনেআজ ‘আরোগ্য মন্থন ২০২৬’ অনুষ্ঠানে ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে রাজ্যের স্বাস্থ্য পরিসেবা ব্যবস্থাকে…

ByByReshmi Debnath Sep 25, 2026

আত্মকেন্দ্রিক ভাবনা থেকে মুক্ত হয়ে সবাইকেসাথে নিয়ে চলতে হবে: কৃষিমন্ত্রী

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এবং মোহনপুর পুর পরিষদ ও মোহনপুর পঞ্চায়েত সমিতির যৌথ সহযোগিতায়…

ByByReshmi Debnath Sep 25, 2026

মুখ্য নির্বাচন কমিশনারকে অপসারণ-সহ চার দফা দাবিতে আন্দোলনে পাঁচ বাম দল

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ভারতের নির্বাচন কমিশনের কার্যপ্রণালী ও বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে অপসারণের…

ByByReshmi Debnath Sep 25, 2026

কর্মরত অবস্থায় খিলপাড়া আয়ুষ্মান আরোগ্য মন্দিরের এএনএম কর্মীর আকস্মিক মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২৫ সেপ্টেম্বর: কর্মরত অবস্থায় আচমকা অসুস্থ হয়ে মৃত্যু হল খিলপাড়া আয়ুষ্মান আরোগ্য মন্দির (সাব-সেন্টার)-এর এএনএম কর্মী…

ByByReshmi Debnath Sep 25, 2026
Scroll to Top