News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • পাথারকান্দি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ফিশ মার্কেট একাদশ, ২-০ গোলে পরাস্ত ওয়াহিদ জামান ফ্যান্স ক্লাব
Image

পাথারকান্দি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ফিশ মার্কেট একাদশ, ২-০ গোলে পরাস্ত ওয়াহিদ জামান ফ্যান্স ক্লাব

পাথারকান্দি (অসম), ২৮ অক্টোবর (হি.স.) : পাথারকান্দি ফুটবল টুর্নামেন্টে ২-০ গোলে বিজয়ী হয়ে ট্ৰফি ছিনিয়ে নিয়েছে ফিশ মার্কেট একাদশ। সুখময় সিংহ ও কৃষ্ণমোহন সিনহা মেমোরিয়াল ৩২ দলীয় প্রাইজমানি ফুটবল টুর্নামেন্টে টিলাবাড়ির ওয়াহিদ জামান ফ্যান্স ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে পাথারকান্দি ফিশ মার্কেট।

পাথারকান্দি স্পোর্টস কমিটি আয়োজিত পাথারকান্দি মুণ্ডমালা খেলার মাঠে মরশুমের বৃহৎ ফুটবল আসরের ফাইনাল ম্যাচে আজ (সোমবার) ফিশ মার্কেট একাদশ ২-০ গোলে পরাস্ত করে টিলাবাড়ির ওয়াহিদ জামান ফ্যান্স ক্লাবকে। প্রায় হাজার-দশেক ফুটবলপ্রেমী দর্শকদের উপস্থিতিতে টান টান উত্তেজনাপূর্ণ ফাইনাল ম্যাচে প্রথমার্ধের ৯ মিনিটে ফিশ মার্কেটের হয়ে জেমসের একটি গোল ১-০ গোলে এগিয়ে যায় দল। 

পরে প্রতিপক্ষ টিলাবাড়ি একাদশ বেশ কয়টি সুযোগ পেলেও নিজেদের লক্ষ্যে উপনীত হতে পারেননি দলের তারকারা। পরে দ্বিতীয়ার্ধের ২ মিনিটে জেমসের পৃথক আরেকটি দুর্দান্ত গোলে ফিশ মার্কেট একাদশ ২-০ গোলে এগিয়ে যায়য়। পর মুহূর্তেই গোলের সমতা কমিয়ে আনার লক্ষ্যে টিলাবাড়ি দল মাঠে ঘাম ঝরালেও লক্ষ্যভ্রষ্ট শটে ব্যর্থ হয়। 

এদিন সকাল থেকেই পাথারকান্দির মুণ্ডমালা মাঠে বৃহত্তর এলাকার ফুটবলপ্রেমীরা ফাইনাল ম্যাচ উপভোগ করতে জমায়েত হতে থাকেন। ফাইনাল ম্যাচকে কেন্দ্ৰ করে ব্যাপক আনন্দ-উচ্ছ্বাস ছিল ফুটবলপ্রেমীদের মধ্যে। 

বিকাল আড়াইটা নাগাদ ব্যান্ড সহযোগে মাঠে ছোট্ট সাংস্কৃতিক আসরের মধ্য দিয়ে উভয়পক্ষের খেলোয়াড় ও রেফারিদের সঙ্গে পরিচিত হন আমন্ত্রিত অতিথিরা। ম্যাচ শেষে স্থানীয় বিধায়ক কৃষ্ণেন্দু পাল দীর্ঘ দেড়মাস ব্যাপী শান্তিপূর্ণভাবে এই টুর্নামেন্ট আয়োজনের জন্য আয়োজক পাথারকান্দি স্পোর্টস কমিটির কর্মকর্তাদের ভূয়সী প্রশংসা করেন। চ্যাম্পিয়ন পাথারকান্দি ফিশ মার্কেটের খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দিয়েছেন বিধায়ক কৃষ্ণেন্দু পাল।

আজকের ফুটবল ম্যাচ উপভোগ করতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন করিমগঞ্জ জেলা স্পোর্টস অ্যাসোসিয়েশনের সভাপতি কমলেশ চৌধুরী, প্রবীণ শিক্ষাবিদ শ্যামাপদ দে, জেলা পরিষদ সদস্য শান্তিলাল সিনহা, সঞ্জীব দেবনাথ, প্রবীণ ফুটবলার আরজ আলি প্রমুখ। ফাইনাল ম্যাচ পরিচালনা করেন রেফারি সুরজিৎ মালাকার, জিশু দাস, হাসান আহমেদ, অভিজিৎ সিনহা ও আব্দুল আহাদ পাখি।

Releated Posts

দুর্গাপুজোর উপহার, অক্টোবরে অরুণোদয় প্রকল্পের ভাতা বাড়িয়ে ১,৫০০ টাকা করল অসম সরকার

গুয়াহাটি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): দুর্গাপুজোর আগে অসমের মহিলাদের জন্য বিশেষ উপহার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। রাজ্যের…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

দীনদয়াল উপাধ্যায়কে শ্রদ্ধা অসমের মুখ্যমন্ত্রীর, শাসনব্যবস্থায় এখনও পথ দেখায় ‘অন্ত্যোদয়’

গুয়াহাটি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা জানিয়ে ‘অন্ত্যোদয়’ দর্শনের গুরুত্ব তুলে ধরলেন অসমের মুখ্যমন্ত্রী…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

যত্ন ও সুরক্ষার প্রয়োজন এমন শিশুদের জন্য পর্যাপ্ত পরিকাঠামোর অভাব, উদ্বেগ নাগাল্যান্ড শিশু অধিকার কমিশনের

কোহিমা, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): যত্ন ও সুরক্ষার প্রয়োজন এমন শিশুদের জন্য পর্যাপ্ত পরিকাঠামো ও সুযোগ-সুবিধার অভাব নিয়ে উদ্বেগ…

ByByNews Desk Sep 24, 2026

রাজ্যের বাইরে কারিগরি শিক্ষা নেওয়া পড়ুয়াদের মণিপুরের উন্নয়নে অবদান রাখার আহ্বান মুখ্যমন্ত্রীর

ইম্ফল, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): রাজ্যের বাইরে কারিগরি কোর্সে পড়াশোনা করা পড়ুয়াদের মূল্যবান দক্ষতা ও অভিজ্ঞতা অর্জন করে মণিপুরে…

ByByNews Desk Sep 24, 2026
Scroll to Top