News Flash

  • Home
  • দিনের খবর
  • ধোঁয়াশায় মোড়া দিল্লি-এনসিআর; দূষণ বাড়ছে দিল্লিতেও, একই অবস্থা মুম্বইয়েও  
Image

ধোঁয়াশায় মোড়া দিল্লি-এনসিআর; দূষণ বাড়ছে দিল্লিতেও, একই অবস্থা মুম্বইয়েও  

নয়াদিল্লি, ২৮ অক্টোবর (হি.স.): দিল্লি ও রাজধানী সংলগ্ন এলাকা এখনও বায়ুদূষণের কবলে। এবার দূষণ বাড়ছে উত্তর প্রদেশেও, সোমবার সকালে ধোঁয়াশার চাদরে আচ্ছন্ন থাকল বাণিজ্যনগরী মুম্বই। সোমবার সকালে দিল্লি, নয়ডা, গুরুগ্রামের মতো বেশ কয়েকটি জনবহুল এলাকায় বাতাসের গুণগতমান ‘খারাপ’ পর্যায়ে পৌঁছে গিয়েছে।

বিগত কয়েকদিনের মতো এদিনও ধোঁয়াশার চাদরে আচ্ছন্ন থাকল রাজধানী দিল্লি।আবার উত্তর প্রদেশের মোরাদাবাদও ধোঁয়াশাচ্ছন্ন ছিল। সেখানে দৃশ্যমানতা বেশ কিছুটা কমে যায়। শীত যত এগিয়ে আসছে দিল্লির বাতাসের গুণগতমান (এয়ার কোয়ালিটি ইনডেক্স) অর্থাৎ একিউআই ততই খারাপ থেকে আরও খারাপের দিকে যাচ্ছে। সোমবার সকালে দিল্লির আনন্দ বিহার, নেহরু প্লেস, ইন্ডিয়া গেট, কর্তব্যপথ, মুনিরকা, অক্ষরধাম মন্দিরের মতো এলাকাগুলিতে বাতাসের গুণগত মান খারাপ ছিল। আনন্দ বিহার ও অক্ষরধাম মন্দির এলাকায় একিউআই ছিল ৩৫৭।

Releated Posts

ভবানীপুর ভোটের ফল চ্যালেঞ্জ: মমতা বন্দ্যোপাধ্যায়ের মামলায় সব পক্ষকে হলফনামা জমার নির্দেশ কলকাতা হাইকোর্টের

কলকাতা, ২৩ জুন (আইএএনএস) : দক্ষিণ কলকাতার ভবানীপুর বিধানসভা কেন্দ্রের নির্বাচনী ফলাফলকে চ্যালেঞ্জ করে দায়ের করা মামলায় সমস্ত…

ByBySandeep Biswas Jun 23, 2026

সবুজ সামুদ্রিক উন্নয়নের মডেল হয়ে উঠেছে ভিওসি বন্দর: সর্বানন্দ সোনোয়াল

নয়াদিল্লি, ২৩ জুন (আইএএনএস): টেকসই সামুদ্রিক উন্নয়ন, নবায়নযোগ্য শক্তির ব্যবহার এবং কার্বন নিঃসরণ হ্রাসের ক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্য অর্জন…

ByByNews Desk Jun 23, 2026

তৃণমূলের ৯০ শতাংশ কর্মী এখনও মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই রয়েছেন: সৌগত রায়

কলকাতা, ২৩ জুন (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের ‘আসল’ সংগঠনকে কেন্দ্র করে চলা রাজনৈতিক বিতর্কের মাঝেই দলের সাংসদ সৌগত রায়…

ByByNews Desk Jun 23, 2026

তৃণমূলের ‘আসল’ ওয়ার্কিং কমিটির দাবি, নির্বাচন কমিশনকে চিঠি মমতা-অনুগামী শিবিরের

কলকাতা, ২৩ জুন (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের (টিএমসি) মমতা বন্দ্যোপাধ্যায়-অনুগামী গোষ্ঠী নির্বাচন কমিশনের (ইসিআই) কাছে দলের ‘আসল’ জাতীয় ওয়ার্কিং…

ByByNews Desk Jun 23, 2026
Scroll to Top