News Flash

  • Home
  • প্রধান খবর
  • ভারতেই তৈরি হবে সি-২৯৫ বিমান, ভদোদরায় এয়ারক্রাফ্ট কমপ্লেক্সের উদ্বোধন করলেন মোদী ও পেদ্রো
Image

ভারতেই তৈরি হবে সি-২৯৫ বিমান, ভদোদরায় এয়ারক্রাফ্ট কমপ্লেক্সের উদ্বোধন করলেন মোদী ও পেদ্রো

ভদোদরা, ২৯ অক্টোবর (হি.স.): গুজরাটের ভদোদরায় সোমবার যুগ্মভাবে টাটা অ্যাডভান্স সিস্টেম লিমিটেড ক্যাম্পাসে সি-২৯৫ বিমান তৈরির জন্য টাটা এয়ারক্রাফ্ট কমপ্লেক্সের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্পেনের প্রেসিডেন্ট পেদ্রো সানচেজ। সি-২৯৫ কর্মসূচির অধীনে মোট ৫৬টি বিমান রয়েছে, যার মধ্যে ১৬টি সরাসরি স্পেন থেকে সরবরাহ করা হচ্ছে এবং বাকি ৫০টি ভারতেই তৈরি করা হবে। টাটা অ্যাডভান্সড সিস্টেমস লিমিটেড ভারতে এই ৪০টি বিমান তৈরি করবে। এই অনুষ্ঠানে বক্তৃতা রাখার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, “আপনারা সবাই গত এক দশকে ভারতের এভিয়েশন সেক্টরে অভূতপূর্ব প্রবৃদ্ধি এবং পরিবর্তন দেখেছেন। আমরা ইতিমধ্যেই ভারতকে একটি এভিয়েশন হাব করার জন্য কাজ করছি। এই ইকোসিস্টেম ভবিষ্যতে মেড ইন ইন্ডিয়া সিভিল বিমানের পথ প্রশস্ত করবে। বিভিন্ন ভারতীয় এয়ারলাইন্স ১২০০টি নতুন বিমানের অর্ডার দিয়েছে। এই কারখানাটি ভারত ও বিশ্বের ভবিষ্যতের চাহিদা মেটাতে বেসামরিক বিমানের নকশা এবং বিমান তৈরিতে একটি বড় ভূমিকা পালন করতে চলেছে।”

Releated Posts

বিশ্ব ব্যবস্থায় গ্লোবাল সাউথের আরও বেশি ভূমিকার পক্ষে সওয়াল মোদির, ব্রিকসের জন্য ১০ দফা সংস্কার রোডম্যাপের প্রস্তাব

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): বিশ্ব ব্যবস্থায় গ্লোবাল সাউথের দেশগুলির আরও বেশি ভূমিকা নিশ্চিত করতে এবং ব্রিকসকে শক্তিশালী করতে…

ByByNews Desk Sep 12, 2026

ভারতের নেতৃত্বে বড় কূটনৈতিক সাফল্য, ব্রিকস দেশগুলির যৌথ বিবৃতিতে ঐকমত্য

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): সদস্য দেশগুলির মধ্যে তীব্র ভূ-রাজনৈতিক মতপার্থক্য থাকা সত্ত্বেও ‘বড় কূটনৈতিক সাফল্য’ হিসেবে ব্রিকসের যৌথ…

ByByNews Desk Sep 12, 2026

ব্রিকসের ‘পরিণত হওয়ার’ মুহূর্ত, আগামী দুই দশকের জন্য নতুন ও উচ্চাভিলাষী কর্মসূচির আহ্বান মোদির

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০ বছর পূর্ণ করে ব্রিকস এখন ‘পরিণত হওয়ার’ পর্যায়ে পৌঁছেছে বলে মন্তব্য করলেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 12, 2026

জয়শঙ্কর ও বেলারুশের বিদেশমন্ত্রীর বৈঠক, দ্বিপাক্ষিক সম্পর্ক ও আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর শনিবার নয়াদিল্লিতে বেলারুশের বিদেশমন্ত্রী ম্যাক্সিম রিজেনকভের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top