News Flash

  • Home
  • খেলা
  • মনোজ্ঞ অনুষ্ঠানে আগরতলা প্রেসক্লাবের বার্ষিক পুরস্কার বিতরণী সম্পন্ন
Image

মনোজ্ঞ অনুষ্ঠানে আগরতলা প্রেসক্লাবের বার্ষিক পুরস্কার বিতরণী সম্পন্ন

আগরতলা, ২৭ অক্টোবর।। রবিবার মনোজ্ঞ এক অনুষ্ঠানের মধ্যদিয়ে আগরতলা প্রেস ক্লাবের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ক্রীড়া ও যুব বিষয়ক দফতর মন্ত্রী টিঙ্কু রায়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আগরতলা পুরনিগমের মেয়র দীপক মজুমদার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আগরতলা প্রেস ক্লাবের সভাপতি জয়ন্ত ভট্টাচার্য। অনুষ্ঠানের শুরুতেই সম্মানিত অতিথিদের পুষ্পস্তবক ও উত্তরীয় দিয়ে স্বাগত জানান আগরতলা প্রেস ক্লাবের সম্পাদক রমাকান্ত দে। তারপর মঙ্গলপ্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন অতিথিরা। মেয়র দীপক মজুমদার তাঁর ভাষণে আগরতলা প্রেস ক্লাবের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায় তাঁর বক্তব্যে আগামীতে যেকোনো ক্রীড়া কর্মকাণ্ডে আগরতলা প্রেস ক্লাবের পাশে থাকার আশ্বাস দেন। অনুষ্ঠানে আগরতলা প্রেস ক্লাব আয়োজিত বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন মেয়র দীপক মজুমদার, ক্রীড়া মন্ত্রী টিঙ্কু রায় ও সভাপতি জয়ন্ত ভট্টাচার্য প্রমুখ। অনুষ্ঠানের শেষে আগরতলা প্রেস ক্লাবের পক্ষ থেকে সমস্ত পুরস্কার বিজয়ীদের পাশাপাশি সকল সদস্য-সদস্যাদের এই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য ধন্যবাদ জানান আগরতলা প্রেস ক্লাবের সহসম্পাদক অভিষেক দে।

Releated Posts

মেসি-রোনাল্ডোর ঐতিহাসিক ষষ্ঠ বিশ্বকাপ, অভিযান শুরু করছে আর্জেন্টিনা ও পর্তুগাল

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): ফুটবল ইতিহাসের দুই মহাতারকা লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদো আবারও এক ঐতিহাসিক মঞ্চে মুখোমুখি…

ByByNews Desk Jun 16, 2026

চোটগ্রস্ত যুধবীর সিংয়ের বদলি হিসেবে ভারত ‘এ’ দলে অশোক শর্মা

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): শ্রীলঙ্কার ডাম্বুলায় চলা ত্রিদেশীয় একদিনের সিরিজে ভারত ‘এ’ দলের পেসার যুধবীর সিং চোটের কারণে…

ByByNews Desk Jun 16, 2026

‘আমরা একে অপরের ঘাটতি পূরণ করি’, পাকিস্তানের বিরুদ্ধে জয়ের পর বললেন জেমাইমা রডরিগেজ

বার্মিংহাম, ১৫ জুন (আইএএনএস): মহিলাদের টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের দাপুটে জয়ের পর দলের ঐক্য, লড়াইয়ের মানসিকতা এবং…

ByByNews Desk Jun 15, 2026

মহিলা টি-২০ বিশ্বকাপে বড় ব্যবধানে জিততে হবে ভারতের সব গ্রুপ ম্যাচ: অভিষেক নায়ার

নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ইংল্যান্ডে শুরু হতে চলা মহিলা টি-২০ বিশ্বকাপের আগে ভারতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন…

ByByNews Desk Jun 14, 2026
Scroll to Top