News Flash

  • Home
  • দেশ
  • পেট্রাপোল সীমান্তে মৈত্রী গেট ও যাত্রী প্রতীক্ষালয় উদ্বোধন অমিত শাহের
Image

পেট্রাপোল সীমান্তে মৈত্রী গেট ও যাত্রী প্রতীক্ষালয় উদ্বোধন অমিত শাহের

বনগাঁ, ২৭ অক্টোবর (হি. স.) : বনগাঁর পেট্রাপোল সীমান্তে অত্যাধুনিক যাত্রী প্রতীক্ষালয় ও নতুন প্রবেশদ্বার মৈত্রী গেটের উদ্বোধন করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রবিবার ওই উদ্বোধন কর্মসূচিতে কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর-সহ স্থানীয় বিধায়করা উপস্থিত ছিলেন।

 এদিন দুপুরে সেনাবাহিনীর হেলিকপ্টারে পেট্রাপোল স্থল বন্দরে পৌঁছন স্বরাষ্ট্রমন্ত্রী। প্রথমে তিনি যাত্রী প্রতীক্ষালয়ের উদ্বোধন করেন। তারপর তিনি গোটা প্রতীক্ষালয়টি ঘুরে দেখেন। দ্বিতীয় কর্মসূচিতে অমিত শাহ মৈত্রী গেটের উদ্বোধন করেন। মৈত্রী গেটের উদ্বোধন শেষে পেট্রাপোল বন্দরে অস্থায়ী মঞ্চে স্বরাষ্ট্রমন্ত্রী বক্তব্য রাখেন। ১৮ মিনিটের বক্তব্যে তিনি পেট্রাপোলের নবনির্মিত প্যাসেঞ্জার টার্মিনালে যাত্রীরা যে সমস্ত অত্যাধুনিক সুবিধা পাবেন, সব কথা তিনি উল্লেখ করেন। মৈত্রী গেট উদ্বোধন হওয়ায় দু’দেশের মধ্যে বাণিজ্য বাড়বে বলেও তিনি জানিয়েছেন। আগামী দিনে পেট্রাপোল বন্দরের আরও উন্নয়ন হবে বলেও স্বরাষ্ট্রমন্ত্রী আশ্বাস দিয়েছেন।

Releated Posts

ভারতের সভ্যতা, বেদ ও ইতিহাসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত মধ্যস্থতা: প্রধান বিচারপতি সূর্য কান্ত

জয়পুর, ১ অগস্ট (আইএএনএস): পারস্পরিক আলোচনার মাধ্যমে বিরোধ মেটানোর সংস্কৃতি ভারতের সভ্যতা, বেদ, প্রাচীন ইতিহাস এবং কৌটিল্য থেকে…

ByByNews Desk Aug 1, 2026

লস্করের পুরনো কৌশলে ফের কাশ্মীরে হামলার আশঙ্কা, নিশানায় সাধারণ মানুষ: গোয়েন্দাদের দাবি

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): জম্মু ও কাশ্মীরে গত ১০ দিনের মধ্যে অনন্তনাগ ও কুলগামে পরপর দুটি জঙ্গি হামলার…

ByByNews Desk Aug 1, 2026

‘জীবনে ভুল এড়াতে লোকমান্য তিলকের ‘গীতা রহস্য’ পড়ুন’, যুব সমাজের প্রতি আহ্বান অমিত শাহের

পুনে, ১ আগস্ট (আইএএনএস): জীবনে ভুল এড়াতে যুব সমাজকে লোকমান্য বাল গঙ্গাধর তিলকের বিখ্যাত গ্রন্থ ‘গীতা রহস্য’ পড়ার…

ByByNews Desk Aug 1, 2026

কুলগাম জঙ্গি হামলায় নিহতদের পরিবারকে ১০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা ওমর আবদুল্লার

শ্রীনগর, ১ আগস্ট (আইএএনএস): জম্মু ও কাশ্মীরের কুলগামে জঙ্গি হামলায় নিহত দুই শ্রমিকের পরিবারকে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top