News Flash

  • Home
  • মুখ্য খবর
  • সর্দার বল্লভ ভাই প্যাটেলের জন্মদিনে একতার জন্য দৌড়ের আয়োজন
Image

সর্দার বল্লভ ভাই প্যাটেলের জন্মদিনে একতার জন্য দৌড়ের আয়োজন

আগরতলা, ২৬ অক্টোবর : সর্দার বল্লভ ভাই প্যাটেলের জন্মদিনকে সামনে রেখে ত্রিপুরা পুলিশ বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। এরই অঙ্গ হিসেবে আজ সকালে একতার জন্য দৌড় অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের সূচনা করেন পশ্চিম ত্রিপুরা জেলার পুলিশ সুপার কিরণ কুমার কে।

এ ডি নগর পুলিশ মাঠে পশ্চিম ত্রিপুরা জেলা পুলিশের উদ্যোগে শনিবার একতার জন্য দৌড় অনুষ্ঠিত হয়েছে। সর্দার বল্লভ ভাই প্যাটেলের জন্মদিনকে সামনে রেখে একতা দিবস উদযাপনের অঙ্গ হিসেবে রাজ্য পুলিশ বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। এরই অঙ্গ হিসেবে আজকের এই একতার জন্য দৌড়ের আয়োজন করা হয়। ইতিমধ্যে পুলিশ হেড কোয়ার্টারের পক্ষ থেকে সাইকেল র‍্যালি ও বাইক র‍্যালি অনুষ্ঠিত হয়েছিল।

আজকের এই একতার জন্য দৌড়ের সূচনা করেন পশ্চিম ত্রিপুরা জেলার পুলিশ সুপার কিরণ কুমার কে। তিনি জানান, একতার জন্য দৌড় এ ডি নগর পুলিশ মাঠ থেকে শুরু হয়ে পুলিশ মুখ্য কার্যালয় পর্যন্ত যাবে এবং পুনরায় এডি নগর পুলিশ মাঠে গিয়ে সমাপ্ত হবে।

Releated Posts

রথযাত্রা মানবতা, ভ্রাতৃত্ববোধ, ভালোবাসা ও ঐক্যের এক অনন্য প্রতীক: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৬ জুলাই: রথযাত্রা শুধুমাত্র একটা ধর্মীয় উৎসব নয়, এই উৎসব মানবতা, ভ্রাতৃত্ববোধ, ভালোবাসা ও ঐক্যের এক অনন্য…

ByByReshmi Debnath Jul 16, 2026

প্রকাশিত হল নিট-ইউজি ২০২৬-এর ফল, মেডিক্যালে ভর্তির যোগ্য ১১.২১ লক্ষ পরীক্ষার্থী

নয়াদিল্লি, ১৬ জুলাই: জাতীয় পরীক্ষা সংস্থা (এনটিএ) বৃহস্পতিবার নিট-ইউজি ২০২৬ পুনঃপরীক্ষার ফল প্রকাশ করেছে। এবারের পরীক্ষায় ১১.২১ লক্ষ…

ByBySandeep Biswas Jul 16, 2026

সংখ্যার সমীকরণে অনিশ্চয়তা, বর্ষাকালীন অধিবেশনের কার্যসূচী থেকে বাদ সীমা পুনর্নির্ধারণ ও নারী সংরক্ষণ বিল

অভিজিৎ রায় চৌধুরী  নয়াদিল্লি, ১৬ জুলাই : সংসদে প্রয়োজনীয় দুই-তৃতীয়াংশ সমর্থন নিশ্চিত হওয়া নিয়ে অনিশ্চয়তার মধ্যে কেন্দ্র সরকার…

ByBySandeep Biswas Jul 16, 2026

রেলে কাটা পড়ে মৃত্যু বৃদ্ধের, চাঞ্চল্য

আগরতলা, ১৬ জুলাই: রেলে কাটা পড়ে মৃত্যু হয়েছে এক বৃদ্ধের। ওই ঘটনায় বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত নাথুং বাজার ও…

ByByTaniya Chakraborty Jul 16, 2026
Scroll to Top