News Flash

  • Home
  • দিনের খবর
  • দূষণে ক্লান্ত প্রতিবেশী রাজ্য, পর্যটকদের আকৃষ্ট করছে শিমলা ও মানালির পাহাড়
Image

দূষণে ক্লান্ত প্রতিবেশী রাজ্য, পর্যটকদের আকৃষ্ট করছে শিমলা ও মানালির পাহাড়

শিমলা, ২৬ অক্টোবর (হি.স.): দূষণে ক্লান্ত দিল্লি, পঞ্জাব ও হরিয়ানা। বাতাসের অবস্থা খারাপ চন্ডীগড়েও। এমতাবস্থায় শিমলা ও মানালির মনোরম বাতাস ও সবুজ পাহাড় আকৃষ্ট করছে পর্যটকদের। হিমাচল প্রদেশের প্রতিবেশী রাজ্য হরিয়ানা, পঞ্জাব, চণ্ডীগড়, দিল্লিতে দূষণের মাত্রা ক্রমাগত বাড়ছে, এই সময়ে শিমলার মনোরম বাতাস পর্যটকদের আকর্ষণ করছে।

বিগত বেশ কিছু দিন শিমলায় পর্যটকদের আনাগোনায় বেড়েছে। পরিষ্কার নীল আকাশ, পরিচ্ছন্ন পরিবেশ, তাজা বাতাস এবং “পাহাড়ের রানী” শিমলার অত্যাশ্চর্য মনোরম দৃশ্যের দ্বারা আকৃষ্ট দর্শকরা এই অঞ্চলে ছুটে আসছেন। পরিবেশ বিশেষজ্ঞরা জোর দিয়ে বলছেন, হিমাচল প্রদেশের বাতাসের গুণমান উত্তর ভারতের অনেক শহুরে এলাকার তুলনায় উল্লেখযোগ্যভাবে ভালো। উৎসব এবং শীতের মরসুম যত এগিয়ে আসছে, শিমলাও পর্যটকদের আতিথেয়তার জন্য প্রস্তুত হচ্ছে। পরিষ্কার আকাশ এবং স্বচ্ছ বাতাসের সুখ নিতে শিমলায় আসছেন দেশের বিভিন্ন রাজ্যের বাসিন্দারা। এই বিলাসিতা এখন দেশের অন্যান্য অংশে দুষ্প্রাপ্য।

Releated Posts

পিচোরে ৫ কোটি টাকার স্বাস্থ্য ও বিদ্যুৎ প্রকল্প উদ্বোধন সিন্ধিয়ার, ১০০ শয্যার হাসপাতালের কাজও তুলে ধরলেন

গুনা, ৩১ আগস্ট (আইএএনএস): মধ্যপ্রদেশের পিচোরে সোমবার প্রায় ৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত দুটি উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করলেন…

ByByNews Desk Aug 31, 2026

রাজস্থানে বিজেপির টিকিট বণ্টন নিয়ে ক্ষোভ, দুই মণ্ডল সভাপতি-সহ একাধিক নেতার ইস্তফা

জয়পুর, ৩১ আগস্ট (আইএএনএস): রাজস্থানের আসন্ন পুরনিগম কাউন্সিলর নির্বাচনের আগে টিকিট বণ্টনকে কেন্দ্র করে বিজেপির অন্দরে অসন্তোষ প্রকাশ্যে…

ByByNews Desk Aug 31, 2026

‘রাস্তায় নামব’, ‘শুদ্ধিকরণ’ বিতর্কে বিজেপি নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা চাইলেন কে সি বেণুগোপাল

নয়াদিল্লি, ৩১ আগস্ট (আইএএনএস): উত্তরাখণ্ডের হালদওয়ানিতে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের সভার পর অনুষ্ঠিত ‘শুদ্ধিকরণ’ অনুষ্ঠান নিয়ে মন্তব্যের জেরে…

ByByNews Desk Aug 31, 2026

কলকাতার শিয়ালদহ স্টেশনে খাবারের দোকানে আগুন, ব্যাপক আতঙ্ক

কলকাতা, ৩১ আগস্ট (আইএএনএস): কলকাতার ব্যস্ত শিয়ালদহ স্টেশন চত্বরে সোমবার সকালে একটি খাবারের দোকানে আগুন লাগাকে কেন্দ্র করে…

ByByNews Desk Aug 31, 2026
Scroll to Top