News Flash

  • Home
  • খেলা
  • ইমার্জিং এশিয়া কাপ : ভারতকে হারিয়ে ফাইনালে আফগানিস্তান
Image

ইমার্জিং এশিয়া কাপ : ভারতকে হারিয়ে ফাইনালে আফগানিস্তান

ওমান, ২৬ অক্টোবর (হি.স.): শুক্রবার রাতে ইমার্জিং এশিয়া কাপের দ্বিতীয় সেমিফাইনালে ভারত ‘এ’ দলকে ২০ রানে হারিয়ে ফাইনালে গেছে আফগানিস্তান ‘এ’। ২০৭ রান তাড়া করতে নেমে ৭ উইকেট হারিয়ে ১৮৬ রান করে তিলক বার্মারা। ভারতের হয়ে উল্লেখযোগ্য রান করেন রামানদীপ। ৩৪ বলে ৮ চার ও ২ ছক্কার সাহায্যে করেন ৬৪ রান। বাকিরা সুবিধা করতে না পারায় রামানদীপের ইনিংস কাজে দেয়নি। আফগানদের পক্ষে ২টি করে উইকেট নেন এএম গাজানফার ও আব্দুল রহমান।টসে জিতে ব্যাট করতে নেমে আফগান দুই ওপেনার জুবাইদ আকবরি ও সেদিকুল্লাহ আতল ১৪ ওভারে গড়েন ১৩৭ রানের বিশাল জুটি। ৪১ বলে ৬৪ রান করেন জুবাইদ। আর আতল করেন টুর্নামেন্টে নিজের টানা চতুর্থ ফিফটি। ৫২ বলে ৮৩ রান করেন তিনি। আর ২০ বলে ৪১ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন করিম জানাত। নির্ধারিত ২০ ওভার ৪ উইকেট হারিয়ে ২০৬ রান তোলে আফগানিস্তান।  ভারতের হয়ে ২৫ রানে ৩ উইকেট নেন রশিখ সালাম। ফাইনালে আফগানিস্তানের প্রতিপক্ষ শ্রীলঙ্কা।আগামী ২৭ অক্টোবর ওমানের আল আমেরাত স্টেডিয়ামে শিরোপার লড়াইয়ে মুখোমুখি হবে দুদল।

Releated Posts

ইংল্যান্ড সফরের জন্য ভারত ‘এ’ মহিলা দলে পরিবর্তন, টি-২০ দলে নিকি প্রসাদ, ওয়ানডে দলে মিনু মানি

মুম্বই, ১৯ জুন (আইএএনএস): চলমান আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপের জন্য লেগ স্পিনার প্রেমা রাওয়াতকে সিনিয়র দলে অন্তর্ভুক্ত করার…

ByByTaniya Chakraborty Jun 19, 2026

স্মৃতি মন্ধানা ও হরমনপ্রীতের পরামর্শেই মনোযোগ ধরে রাখতে পেরেছি: শেফালি বর্মা

নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): ভারতের তারকা ওপেনার শেফালি বর্মা জানিয়েছেন, সিনিয়র ক্রিকেটার স্মৃতি মন্ধানা এবং অধিনায়ক হরমনপ্রীত কৌরের…

ByByNews Desk Jun 18, 2026

গুরনূর ব্রারের প্রতিভা চিনে নেওয়ার কৃতিত্ব নির্বাচকদেরই: সুনীল গাভাসকর

নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): তরুণ পেসার গুরনূর ব্রারের সম্ভাবনা আগেভাগেই চিহ্নিত করে তাঁকে সুযোগ দেওয়ার জন্য ভারতীয় নির্বাচক…

ByByNews Desk Jun 18, 2026

মেসি-রোনাল্ডোর ঐতিহাসিক ষষ্ঠ বিশ্বকাপ, অভিযান শুরু করছে আর্জেন্টিনা ও পর্তুগাল

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): ফুটবল ইতিহাসের দুই মহাতারকা লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদো আবারও এক ঐতিহাসিক মঞ্চে মুখোমুখি…

ByByNews Desk Jun 16, 2026
Scroll to Top