News Flash

  • Home
  • দিনের খবর
  • দুর্যোগ কেটে রোদের দেখা মিলল, দক্ষিণবঙ্গে আর কোনও সতর্কতা নেই  
Image

দুর্যোগ কেটে রোদের দেখা মিলল, দক্ষিণবঙ্গে আর কোনও সতর্কতা নেই  

কলকাতা, ২৬ অক্টোবর (হি.স.): ঘূর্ণিঝড় ‘দানা’-র দুর্যোগ কেটেছে, বৃষ্টিও থেমেছে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের কোথাও আর দুর্যোগের সম্ভাবনা নেই। শনিবার সকাল থেকেই রোদের দেখাও মিলেছে। তবে, হালকা বৃষ্টি আপাতত চলবে। আগামী ২৪ ঘণ্টায় শুধুমাত্র ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

দক্ষিণবঙ্গের অন্য কোথাও সেভাবে বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়নি। রবিবার থেকে ফের আবহাওয়ার উন্নতি হতে পারে। শনিবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১.৪ ডিগ্রি বেশি। উত্তরবঙ্গে আপাতত তেমন বৃষ্টি হবে না।

Releated Posts

পিচোরে ৫ কোটি টাকার স্বাস্থ্য ও বিদ্যুৎ প্রকল্প উদ্বোধন সিন্ধিয়ার, ১০০ শয্যার হাসপাতালের কাজও তুলে ধরলেন

গুনা, ৩১ আগস্ট (আইএএনএস): মধ্যপ্রদেশের পিচোরে সোমবার প্রায় ৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত দুটি উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করলেন…

ByByNews Desk Aug 31, 2026

রাজস্থানে বিজেপির টিকিট বণ্টন নিয়ে ক্ষোভ, দুই মণ্ডল সভাপতি-সহ একাধিক নেতার ইস্তফা

জয়পুর, ৩১ আগস্ট (আইএএনএস): রাজস্থানের আসন্ন পুরনিগম কাউন্সিলর নির্বাচনের আগে টিকিট বণ্টনকে কেন্দ্র করে বিজেপির অন্দরে অসন্তোষ প্রকাশ্যে…

ByByNews Desk Aug 31, 2026

‘রাস্তায় নামব’, ‘শুদ্ধিকরণ’ বিতর্কে বিজেপি নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা চাইলেন কে সি বেণুগোপাল

নয়াদিল্লি, ৩১ আগস্ট (আইএএনএস): উত্তরাখণ্ডের হালদওয়ানিতে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের সভার পর অনুষ্ঠিত ‘শুদ্ধিকরণ’ অনুষ্ঠান নিয়ে মন্তব্যের জেরে…

ByByNews Desk Aug 31, 2026

কলকাতার শিয়ালদহ স্টেশনে খাবারের দোকানে আগুন, ব্যাপক আতঙ্ক

কলকাতা, ৩১ আগস্ট (আইএএনএস): কলকাতার ব্যস্ত শিয়ালদহ স্টেশন চত্বরে সোমবার সকালে একটি খাবারের দোকানে আগুন লাগাকে কেন্দ্র করে…

ByByNews Desk Aug 31, 2026
Scroll to Top