News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ৮ মাস পূর্বে যুবতী অপহরণের ঘটনায় পুলিশের জালে দুই, মূল অভিযুক্ত পলাতক
Image

৮ মাস পূর্বে যুবতী অপহরণের ঘটনায় পুলিশের জালে দুই, মূল অভিযুক্ত পলাতক

নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ২৫ অক্টোবর: মুসলিম যুবক কর্তৃক হিন্দু যুবতী অপহরণের  ঘটনায় বিশালগড় মহিলা থানার পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে দুইজন। মূল অভিযুক্ত পলাতক।  মুসলিম যুবক কর্তৃক হিন্দু যুবতী অপহরণের অভিযোগ উঠেছে। ঘটনাটি ৮ মাস পূর্বের। বিগত ৮ মাস ধরে মেয়েটির বাবা হন্যে হয়ে রাজ্যের এক প্রান্ত থেকে অপরপ্রান্তে খুঁজে চলেছে তার একমাত্র মেয়েটিকে।

পুলিশে অভিযোগ জানানোর পরেও পুলিশ  সেই মুসলিম যুবক সাহিল খানের সন্ধান দিতে ব্যর্থ হয়।  বিশালগড় থানার পুলিশ ও বিশালগড় মহিলা থানার পুলিশ  অভিযুক্ত সাহিল খানকে না পেয়ে তার কাকা এবং পিসিকে গ্রেপ্তার করে বিশালগড় থানায় নিয়ে যায়। মুসলিম যুবক কর্তৃক হিন্দু মেয়ে অপহরণের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।

জানাযায় আগরতলা থেকে সোহেল খান নিজেকে হিন্দু যুবক বলে পরিচয় দিয়ে মেয়েটিকে ভালোবাসার ফাঁদে ফেলে জোরপূর্বক তাকে বহিঃরাজ্যে নিয়ে যায়। বিগত দুমাস পূর্বে মেয়েটিকে নিয়ে পশ্চিম গোকুলনগর এলাকায় সোহেল খান তার নিজের বাড়িতে আসে।  মেয়েটি তার পরিবারের সঙ্গে যোগাযোগ করার পর বাবা খবর পেয়ে শুক্রবারে পুলিশ নিয়ে মেয়েটিকে উদ্ধার করতে গেলে  সোহেল খান মেয়েটিকে ভয় দেখিয়ে গলায় ছুরি ধরে পালিয়ে যায়। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ছড়িয়ে পড়ে তীব্র উত্তেজনা।

Releated Posts

জুনিয়র ইঞ্জিনিয়ার মেইনস পরীক্ষার তারিখ পিছোনোর দাবিতে টিপিএসসি-তে ডেপুটেশন

আগরতলা, ১০ এপ্রিল: জুনিয়র ইঞ্জিনিয়ার গ্রেড-ওয়ান ও গ্রেড-টু পদে মেইনস পরীক্ষার তারিখ পিছোনোর দাবিতে ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশনের…

ByByReshmi Debnath Apr 10, 2026

লেক চৌমুহনী বাজারে নেশাবিরোধী অভিযান, ৬ ড্রাগসকারবারি আটক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ এপ্রিল: লেক চৌমুহনী বাজার এলাকায় নেশা বিরোধী অভিযানে নেমে উল্লেখযোগ্য সাফল্য পেলেন স্থানীয় ব্যবসায়ীরা।…

ByByReshmi Debnath Apr 10, 2026

পশুর ওপর নৃশংসতা, আহত অবস্থায় পুকুরে পড়ে গেল, প্রাণ বাঁচাল স্থানীয় যুবকেরা

কৈলাসহর, ১০ এপ্রিল: পশু নির্যাতনের এক হৃদয়বিদারক ঘটনা সামনে এলো ঊনকোটি জেলার মহকুমা সদর কৈলাসহরের গৌরনগর আরডি ব্লকের…

ByByTaniya Chakraborty Apr 10, 2026

একই রাতে পাঁচ দোকানে দুঃসাহসিক চুরি, এলাকায় চাঞ্চল্য

চড়িলাম, ১০ এপ্রিল: ফের দুঃসাহসিক চুরির ঘটনায় আতঙ্ক ছড়াল পেঁচারথল এলাকায়। একই রাতে পেঁচারথল শান্তিপুর গেট ও পেঁচারথল…

ByByTaniya Chakraborty Apr 10, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top