News Flash

  • Home
  • ত্রিপুরা
  • মদমত্ত অবস্থায় আটক দুই মহিলা সহ ই-রিক্সা চালক, এলাকায় চাঞ্চল্য
Image

মদমত্ত অবস্থায় আটক দুই মহিলা সহ ই-রিক্সা চালক, এলাকায় চাঞ্চল্য

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ২৫ অক্টোবর: তেলিয়ামুড়ার নেতাজিনগর মাস্টার পাড়া এলাকায় মদ্যপ ও অশালীন অবস্থায় পুরুষ ও মহিলাদের আনাগোনা বৃদ্ধি পাওয়ার ঘটনায় তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে।  রাত আনুমানিক সাড়ে ৯টা নাগাদ তেলিয়ামুড়া থানার অন্তর্গত নেতাজিনগরের মাস্টারপাড়া এলাকার শেষ প্রান্তে শ্রীকৃষ্ণ মিশন রোডে একটা টমটমে করে দুই মহিলা এবং টমটম চালক মদমত্ত অবস্থায় অশালীন আচরণ করতে থাকায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।

এলাকাবাসীরা সম্মিলিতভাবে তাদেরকে আটক করে এবং পরবর্তী সময়ে তেলিয়ামুড়া থানার পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ এসে ঘটনাস্থল থেকে সংশ্লিষ্ট দুই মহিলা সহ টমটম চালককে আটক করে তেলিয়ামুড়া থানায় নিয়ে যায়।

গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে স্থানীয় এলাকাবাসীদের অভিমত  এই শ্রীকৃষ্ণ মিশন রোড এলাকায় রাতের আঁধারে বিভিন্ন জায়গা থেকে কপোত কপোতি থেকে শুরু করে একাংশ উশৃংখল যুবক যুবতীরা ইদানিং আড্ডা জমাচ্ছে। স্বাভাবিকভাবেই এলাকার সুস্থ পরিবেশ বিনষ্ট হচ্ছে । রাতের আঁধারে নেতাজীনগর এলাকার এহেন ঘটনায় গোটা তেলিয়ামুড়া জুড়ে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়।

Releated Posts

অভয়নগরে ছাত্রীর গলা থেকে সোনার চেইন ছিনতাই কান্ডে ই-অটোসহ যুবক গ্রেফতার

আগরতলা, ৩১ আগস্ট: অভয়নগর এলাকায় এক ছাত্রীর গলা থেকে সোনার চেইন ছিনতাইয়ের ঘটনায় এক যুবককে গ্রেফতার করল এনসিসি…

ByByReshmi Debnath Aug 31, 2026

সুদীপকে বহিষ্কারের প্রতিবাদে সরব বিরোধীরা, বিধানসভা বয়কট সিপিআইএম-কংগ্রেসের

আগরতলা, ৩১ আগস্ট: কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মণকে বিধানসভা থেকে বহিষ্কারের প্রতিবাদে অধিবেশন বয়কট করল সিপিআইএম ও কংগ্রেস।…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ই-অটো ও অটোচালকদের ৭ দফা দাবি, ট্রাফিক এসপির কাছে স্মারকলিপি ত্রিপুরা ইলেকট্রনিক রিকশা শ্রমিক সমিতির

আগরতলা, ৩১ আগস্ট: ইলেকট্রনিক অটো ও অটো রিকশা পরিবহন শ্রমিকদের বিভিন্ন সমস্যা সমাধান এবং পরিবহন শিল্পের স্বার্থে সাত…

ByByReshmi Debnath Aug 31, 2026

৪৭ বছরেও স্থায়ী সমাধান নেই, নদীভাঙনে অস্তিত্বের সংকটে অজগরটিলা গ্রামের প্রধান সড়ক

আগরতলা, ৩১ আগস্ট: বছরের পর বছর ধরে নদীভাঙনের কবলে পড়ে ধীরে ধীরে সংকুচিত হয়ে আসছে গ্রামের প্রধান সড়ক।…

ByByReshmi Debnath Aug 31, 2026
Scroll to Top