News Flash

  • Home
  • ত্রিপুরা
  • দীপাবলীকে কেন্দ্র করে দক্ষিণ হুরুয়া গ্রামের কুমোর পাড়ায় ব্যস্ততা
Image

দীপাবলীকে কেন্দ্র করে দক্ষিণ হুরুয়া গ্রামের কুমোর পাড়ায় ব্যস্ততা

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ২৫ অক্টোবর: দীপাবলি উৎসব আর হাতে গোনা কয়েকটি দিন বাকি। এই আলোর উৎসবকে কেন্দ্র করে দক্ষিণ হুরুয়া গ্রামের কুমোর পাড়ায় এখন চূড়ান্ত ব্যস্ততা চলছে। দিনের পর রাত, রাতের পর দিন এক করে গ্রামের মাটির কারিগররা তৈরি করছেন প্রদীপ, পাত্র এবং বিভিন্ন মাটির শিল্পকর্ম।

মাটির তৈরি এই শিল্পগুলিতে কারিগরদের সৃজনশীলতার ছোঁয়া রয়েছে, যা দীপাবলির আলোকসজ্জায় বিশেষ উজ্জ্বলতা ও সৌন্দর্য যোগ করবে। কুমোর পাড়ার প্রতিটি ঘর যেন এই মুহূর্তে ছোট একটি কর্মশালায় পরিণত হয়েছে।

দীপাবলি উপলক্ষে রঞ্জিত পালের তৈরি মাটির প্রদীপ ও পাত্রগুলির চাহিদা ব্যাপক। তিনি জানালেন, প্রতিটি প্রদীপে তিনি আলাদা করে যত্ন নেন এবং এই সময়টাতে প্রতিটি কারিগরই তাদের সাধ্যমতো সেরা কাজটি করার চেষ্টা করেন। এ যেন তাদের সৃজনশীলতার প্রকাশভূমি।

রঞ্জিত বাবু আরও জানালেন, এই মাটির জিনিসগুলো শুধুমাত্র এই গ্রামেই সীমাবদ্ধ নয়; এগুলো ধর্মনগর, কদমতলা, পানিসাগর এবং আশেপাশের বিভিন্ন বাজারে বিক্রি হয়। দীপাবলির সময় মাটির প্রদীপের চাহিদা সবচেয়ে বেশি থাকে, কারণ প্রত্যেক পরিবার চায় তাদের ঘরগুলো মাটির প্রদীপের আলোয় আলোকিত হয়ে উঠুক। এছাড়া, বছরের বিভিন্ন অনুষ্ঠানেও মাটির সামগ্রীর কিছুটা চাহিদা থাকে, তবে দীপাবলির মতো এত ব্যাপক নয়। রঞ্জিত বাবুর মতে, এই সময়টাতেই তাঁদের বছরের সবচেয়ে ব্যস্ততা এবং উপার্জন হয়।

Releated Posts

অভয়নগরে ছাত্রীর গলা থেকে সোনার চেইন ছিনতাই কান্ডে ই-অটোসহ যুবক গ্রেফতার

আগরতলা, ৩১ আগস্ট: অভয়নগর এলাকায় এক ছাত্রীর গলা থেকে সোনার চেইন ছিনতাইয়ের ঘটনায় এক যুবককে গ্রেফতার করল এনসিসি…

ByByReshmi Debnath Aug 31, 2026

সুদীপকে বহিষ্কারের প্রতিবাদে সরব বিরোধীরা, বিধানসভা বয়কট সিপিআইএম-কংগ্রেসের

আগরতলা, ৩১ আগস্ট: কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মণকে বিধানসভা থেকে বহিষ্কারের প্রতিবাদে অধিবেশন বয়কট করল সিপিআইএম ও কংগ্রেস।…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ই-অটো ও অটোচালকদের ৭ দফা দাবি, ট্রাফিক এসপির কাছে স্মারকলিপি ত্রিপুরা ইলেকট্রনিক রিকশা শ্রমিক সমিতির

আগরতলা, ৩১ আগস্ট: ইলেকট্রনিক অটো ও অটো রিকশা পরিবহন শ্রমিকদের বিভিন্ন সমস্যা সমাধান এবং পরিবহন শিল্পের স্বার্থে সাত…

ByByReshmi Debnath Aug 31, 2026

৪৭ বছরেও স্থায়ী সমাধান নেই, নদীভাঙনে অস্তিত্বের সংকটে অজগরটিলা গ্রামের প্রধান সড়ক

আগরতলা, ৩১ আগস্ট: বছরের পর বছর ধরে নদীভাঙনের কবলে পড়ে ধীরে ধীরে সংকুচিত হয়ে আসছে গ্রামের প্রধান সড়ক।…

ByByReshmi Debnath Aug 31, 2026
Scroll to Top