News Flash

  • Home
  • দেশ
  • জীবন উৎসর্গকারী বীর সৈনিকদের কাছে দেশ চিরকাল ঋণী থাকবে : অমিত শাহ
Image

জীবন উৎসর্গকারী বীর সৈনিকদের কাছে দেশ চিরকাল ঋণী থাকবে : অমিত শাহ

নয়াদিল্লি, ২১ অক্টোবর (হি.স.): পুলিশ স্মৃতি দিবসে সোমবার জাতীয় পুলিশ স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। একইসঙ্গে অমিত শাহ বলেছেন, জীবন উৎসর্গকারী বীর সৈনিকদের কাছে দেশ চিরকাল ঋণী থাকবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, “আজ আমরা সবাই সেই সাহসী সৈনিকদের শ্রদ্ধা জানাতে জড়ো হয়েছি, যারা দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা এবং দেশের সীমান্ত রক্ষা করতে নিজেদের জীবন উৎসর্গ করেছেন। কাশ্মীর থেকে কন্যাকুমারী এবং কচ্ছ থেকে কিবিথু, এই সৈন্যরা দেশের সীমান্ত রক্ষা করছেন।”

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আরও বলেছেন, “১৯৫৯ সালের ২১ অক্টোবর, ১০ জন সাহসী সিআরপিএফ জওয়ান দেশের জন্য নিজেদের জীবন উৎসর্গ করেছিলেন। সেই দিন থেকে আমরা প্রতি বছর ২১ অক্টোবর দিনটি পুলিশ স্মৃতি দিবস হিসেবে পালন করে আসছি। প্রধানমন্ত্রী হওয়ার পর, নরেন্দ্র মোদী সিদ্ধান্ত নিয়েছিলেন, সমস্ত সাহসী সৈনিকদের সম্মানে দিল্লিতে একটি পুলিশ স্মৃতিসৌধ তৈরি করা হবে, যা যুবসমাজ এবং জাতির জনসাধারণকে অনুপ্রাণিত করবে। দেশ সর্বদাই সেই সাহসী সৈনিকদের কাছে ঋণী থাকবে যারা নিজেদের জীবন উৎসর্গ করেছেন। গত ১০ বছরে সৈন্যদের উৎসর্গের কারণে, আমরা কাশ্মীর, উত্তর পূর্বে শান্তি পুনরুদ্ধার করতে পেরেছি। তিনটি নতুন ফৌজদারি আইন নিশ্চিত করবে যে দেশের অপরাধ ব্যবস্থা বিশ্বের সবচেয়ে আধুনিক হয়ে উঠবে। দেশে নথিভুক্ত কোনও অপরাধের বিচার পেতে ৩ বছরের বেশি সময় লাগবে না।”

Releated Posts

ক্যানবেরায় অস্ট্রেলিয়ার নৌপ্রধানের সঙ্গে বৈঠকে ভারতীয় নৌপ্রধান, সামুদ্রিক সহযোগিতা বাড়ানোর আলোচনা

ক্যানবেরা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে সামুদ্রিক সহযোগিতা আরও গভীর করার লক্ষ্যে শুক্রবার অস্ট্রেলিয়ার নৌপ্রধান ভাইস…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ব্রিকসের বৈশ্বিক গুরুত্ব রয়েছে, ভারতের কূটনৈতিক সক্ষমতাও তুলে ধরে: শশী থারুর

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিকসের প্রাসঙ্গিকতা নিয়ে প্রশ্ন ওঠার পর এই জোটের গুরুত্বের পক্ষে সওয়াল করলেন কংগ্রেস সাংসদ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

তেজপুর বিশ্ববিদ্যালয়ে তদন্ত রিপোর্ট প্রকাশের দাবিতে কেন্দ্রের হস্তক্ষেপ চাইলেন পড়ুয়া ও গবেষকরা

গুয়াহাটি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): তেজপুর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিষয় নিয়ে গঠিত বিধিবদ্ধ তদন্ত কমিটির রিপোর্ট প্রকাশে বিলম্বের অভিযোগ তুলে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ইএইউ-র সঙ্গে বাণিজ্য চুক্তির আলোচনা দ্রুত করতে উদ্যোগ, আন্দ্রে স্লেপনেভের সঙ্গে বৈঠকে পীযূষ গোয়েল

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): প্রস্তাবিত ভারত-ইউরেশিয়ান ইকোনমিক ইউনিয়ন মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনা দ্রুত এগিয়ে নিয়ে যাওয়া এবং বাজারে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top