News Flash

  • Home
  • দেশ
  • বাগুইআটিতে জল জমা সমস্যার প্রতিবাদে রাস্তা অবরোধ, এমএলএ আসা পর্যন্ত আন্দোলন চলবে
Image

বাগুইআটিতে জল জমা সমস্যার প্রতিবাদে রাস্তা অবরোধ, এমএলএ আসা পর্যন্ত আন্দোলন চলবে

বাগুইআটি, ২১ অক্টোবর(হি.স.): জল জমার সমস্যায় ভুগতে থাকা বাগুইআটি হাতিয়াড়া সারদা পল্লীর বাসিন্দারা সোমবার সকাল থেকে রাস্তা অবরোধ করে বিক্ষোভ শুরু করেছেন। ছয় মাস ধরে এলাকায় জমে থাকা জল সমস্যার সমাধান না হওয়ায় ক্ষুব্ধ বাসিন্দারা দাবি করছেন, যতক্ষণ না এমএলএ এসে পরিস্থিতির মোকাবিলার প্রতিশ্রুতি দেন, ততক্ষণ অবরোধ চলবে।

এলাকার পরিস্থিতি এতটাই ভয়াবহ যে, মানুষ ঠিকমতো যাতায়াত করতে পারছেন না। রাস্তা দিয়ে চলাচলের সময় বেশ কয়েকজন আহত হয়েছেন। রবিবার বন্দনা পোদ্দার নামে এক গৃহবধূ পড়ে গিয়ে হাত ভেঙেছেন। স্থানীয় কাউন্সিলরের কাছে সমস্যার সমাধান চাওয়া হলে, তিনি মন্তব্য করেন যে, রাস্তায় অ্যাকসিডেন্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। এই মন্তব্যে উত্তেজিত হয়ে স্থানীয়রা অবরোধে সামিল হন।

এমএলএ-কে বিষয়টি জানানো হলে তিনি মঙ্গলবারের আগে দেখা করার সময় নেই বলে জানান। এর জেরে, ক্ষুব্ধ বাসিন্দারা জানিয়েছেন, তারা মঙ্গলবার পর্যন্ত রাস্তা অবরোধ চালিয়ে যাবেন।

Releated Posts

নীট প্রশ্নফাঁস ইস্যুতে সংসদের বাইরে কালো পোশাকে বিক্ষোভ বিরোধী সাংসদদের, পুলিশের ভূমিকার প্রতিবাদ

নয়াদিল্লি, ২২ জুলাই (আইএএনএস): নীট প্রশ্নফাঁস কাণ্ড এবং আন্দোলনরত ছাত্র-ছাত্রী ও বিরোধী সাংসদদের বিরুদ্ধে পুলিশের কড়া পদক্ষেপের প্রতিবাদে…

ByByNews Desk Jul 22, 2026

পর্যটকের ছদ্মবেশে কলকাতায় মাদক পাচার, দুই থাই নাগরিক গ্রেফতার

কলকাতা, ২২ জুলাই (আইএএনএস): পর্যটকের ছদ্মবেশে কলকাতায় নিষিদ্ধ মাদক পাচারের অভিযোগে দুই থাই নাগরিককে গ্রেফতার করেছে কলকাতা পুলিশের…

ByByNews Desk Jul 22, 2026

অজিত পাওয়ারের জন্মবার্ষিকীতে শ্রদ্ধা প্রধানমন্ত্রী মোদির, আবেগঘন বার্তায় স্মরণ সুনেত্রা, সুপ্রিয়া-সহ রাজনৈতিক মহল

নয়াদিল্লি/মুম্বই/বারামতি, ২২ জুলাই (আইএএনএস): প্রয়াত মহারাষ্ট্রের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের জন্মবার্ষিকীতে তাঁকে স্মরণ করে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Jul 22, 2026

প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে কংগ্রেসের বিক্ষোভে রাহুলের সঙ্গে দেখা করলেন জিতেন্দ্র সিং

নয়াদিল্লি, ২১ জুলাই (আইএএনএস): নিট-ইউজি প্রশ্নফাঁস এবং আন্দোলনরত ছাত্রছাত্রীদের বিরুদ্ধে পুলিশি পদক্ষেপের প্রতিবাদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারি বাসভবনের…

ByByNews Desk Jul 21, 2026
Scroll to Top