News Flash

Image

আপডেট…মায়ঙে সড়ক দুৰ্ঘটনা, হতাহত একই পরিবারের চার, সংকটজনক তিন

মরিগাঁও (অসম), ২০ অক্টোবর (হি.স.) : মরিগাঁও জেলার অন্তর্গত মায়ঙের বুঢ়ামায়ঙে ভয়াবহ এক সড়ক দুৰ্ঘটনায় ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়েছে। একই ঘটনায় গুরুতরভাবে আহত হয়েছেন তিনজন। নিহতকে জনৈক মফিদুল ইসলাম (২৬) বলে শনাক্ত করা হয়েছে। এছাড়া ফইজুল হক সহ আহত তিনজনকে সংকটজনক অবস্থায় গৌহাটি মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে ভরতি করা হয়েছে। হতাহত সকলেই মায়ঙের সান্দহখাইতি (পাভকাটি)-র বাসিন্দা, একই পরিবারের সদস্য।

ঘটনা আজ রবিবার সকাল প্রায় পাঁচটা নাগাদ সংঘটিত হয়েছে। একটি তেলের ট্যাংকার এবং যাত্রীবাহী অটো রিকশার মুখামুখি সংঘৰ্ষে ভয়াবহ দুর্ঘটনাটি সংঘটিত হয়েছে। অটোর আরোহী ছিলেন চারজন।

ঘটনা দেখে স্থানীয়রা খবর দেন পুলিশকে। খবর পেয়ে ছুটে যায় পুলিশ। ইত্যবসরে অকুস্থলে ছুটে যান হতাহতদের পরিবারের লোকজন। তাঁরা আহতদের উদ্ধার করে গৌহাটি মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন। পাশাপাশি মফিদুল ইসলামের মৃতদেহের ময়না তদন্ত করতে মরিগাঁও সিভিল হাসপাতালের মর্গে নিয়ে গেছেন।

উল্লেখ্য, নিহত মফিদুল ইসলাম ভোরে সেতু এলাকায় যাওয়ার জন্য পরিবারের অন্য তিনজনের সঙ্গে মায়ঙের সান্দহখাইতি (পাভকাটি)-র বাড়ি থেকে বেরিয়েছিলেন। কিন্তু দুর্ভাগ্যবশত তীব্ৰ গতির ট্যাংকারের ধাক্কায় তাঁর অকাল মৃত্যু হয়েছে। পরিবারের অন্য তিনজন সংকটজনক অবস্থায় গৌহাটি মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

Releated Posts

অসমের পরবর্তী উন্নয়নের ভিত্তি হবে যোগাযোগ ব্যবস্থা: হিমন্ত বিশ্বশর্মা

গুয়াহাটি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের পরবর্তী উন্নয়ন পর্বের ভিত্তি হিসেবে যোগাযোগ ব্যবস্থাকে গড়ে তোলা হচ্ছে বলে জানালেন মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Sep 13, 2026

অসমে জ্বালানি খাতে বড় বিনিয়োগের সম্ভাবনা, ৮০ হাজার কোটি টাকা বিনিয়োগে তৈরি হবে ৪০ হাজার কর্মসংস্থান: হিমন্ত

গুয়াহাটি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের পরবর্তী পর্যায়ের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে জ্বালানি খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে জানালেন মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Sep 13, 2026

দেশে ১৩,১৮৬টি নতুন এমবিবিএস আসন অনুমোদন, চিকিৎসাশিক্ষা সম্প্রসারণকে স্বাগত অসমের মুখ্যমন্ত্রীর

গুয়াহাটি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দেশে আরও ১৩,১৮৬টি এমবিবিএস আসন অনুমোদনের সিদ্ধান্তকে স্বাগত জানালেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। ন্যাশনাল…

ByByNews Desk Sep 13, 2026

মণিপুরের লোকটাক হ্রদে নৌকাভ্রমণ মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোরের

ইম্ফল, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): দু’দিনের মণিপুর সফরে এসে শনিবার উত্তর-পূর্ব ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ লোকটাক লেকে নৌকাভ্রমণ…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top