নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ অক্টোবর: বিভিন্ন দাবিতে ২১ অক্টোবর থেকে আন্দোলনে শামিল হচ্ছে যুব কংগ্রেস। রবিবার কংগ্রেস ভবনে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এমনটাই জানিয়েছেন যুব কংগ্রেস সভাপতি নীলকমল সাহা।
আগামীকাল থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে আন্দোলনে নামবে যুব কংগ্রেস। সদর যুব কংগ্রেসের পক্ষ থেকে আগামীকাল বিভিন্ন কর্মসূচি রয়েছে । যুব কংগ্রেস সভাপতি নীলকমল সাহা বলেন
রাজ্যের বিভিন্ন প্রান্তে নেশা সাম্রাজ্য গড়ে উঠেছে, এগুলির বন্ধ করতে হবে। বিভিন্ন দপ্তরে শূন্য পদ রয়েছে সেগুলি অবিলম্বে পূরণ করতে হবে । সর্বোপরি রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে যুব কংগ্রেস। তাই রাজ্যের সার্বিক উন্নয়নের দাবিতে, বিশেষ করে বেকারদের, যুব সমাজের বিভিন্ন সমস্যা দূরীকরণে সোমবার আন্দোলনে শামিল হবার ডাক দিয়েছেন যুব কংগ্রেস।


















