News Flash

Image

ধুবড়ির গেরামারিতে উদ্ধার বিপুল পরিমাণের সন্দেহজনক হেরোইন, আটক পাচারকারী

ধুবড়ি  (অসম), ২০ অক্টোবর (হি.স.) : ধুবড়ি জেলার অন্তর্গত গৌরীপুর থানাধীন বটেরতলে ১৭ নম্বর জাতীয় সড়কে অভিযান চালিয়ে বিপুল পরিমাণের সন্দেহজনক হেরোইন সহ এক মাদক পচারকারীকে আটক করেছে পুলিশ। এর সঙ্গে বাজেয়াপ্ত করা হয়েছে মাদক পাচারে ব্যবহৃত এএস কিউ ৭৩৮২ নম্বরের একটি মোটর বাইক।

প্রাপ্ত খবরে প্রকাশ, গোপন তথ্যের ভিত্তিতে আজ রবিবার দুপুর গৌরীপুর থানার ওসি জিতুমণি বৈশ্ে৭ র নেতৃত্বে পুলিশের এক দল অভিযানে নেমে রাজিমুল হক নামের এক মাদক কারবারিকে আটক করে। রাজিমুলের হেফাজত থেকে শতাধিক কন্টেইনার ভরতি সন্দেহজনক হেরোইন উদ্ধার করেছে পুলিশের অভিযানকারী দল।

এর পর ধৃত রাজিমুলকে সঙ্গে নিয়ে গেরামারি প্ৰথম খণ্ড গ্রামে তার বাসগৃহে অভিযান চালিয়ে আরও দুটি সাবান কেস থেকে দুই প্যাকেট সন্দেহজনক হেরোইন, হেরোইন ভরতি বহু কন্টেইনার এবং নগদ প্ৰায় ২১ হাজার টাকা বাজেয়াপ্ত করেছে পুলিশ। ওসি জিতুমণি বৈশ্য‌ জানান, রাজিমুল দীৰ্ঘদিন থেকে আলমগঞ্জ সহ গৌরীপুরে মাদক করবার চালিয়ে আসছে বলে অভিযোগ ছিল।

Releated Posts

অসমের পরবর্তী উন্নয়নের ভিত্তি হবে যোগাযোগ ব্যবস্থা: হিমন্ত বিশ্বশর্মা

গুয়াহাটি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের পরবর্তী উন্নয়ন পর্বের ভিত্তি হিসেবে যোগাযোগ ব্যবস্থাকে গড়ে তোলা হচ্ছে বলে জানালেন মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Sep 13, 2026

অসমে জ্বালানি খাতে বড় বিনিয়োগের সম্ভাবনা, ৮০ হাজার কোটি টাকা বিনিয়োগে তৈরি হবে ৪০ হাজার কর্মসংস্থান: হিমন্ত

গুয়াহাটি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের পরবর্তী পর্যায়ের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে জ্বালানি খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে জানালেন মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Sep 13, 2026

দেশে ১৩,১৮৬টি নতুন এমবিবিএস আসন অনুমোদন, চিকিৎসাশিক্ষা সম্প্রসারণকে স্বাগত অসমের মুখ্যমন্ত্রীর

গুয়াহাটি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দেশে আরও ১৩,১৮৬টি এমবিবিএস আসন অনুমোদনের সিদ্ধান্তকে স্বাগত জানালেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। ন্যাশনাল…

ByByNews Desk Sep 13, 2026

মণিপুরের লোকটাক হ্রদে নৌকাভ্রমণ মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোরের

ইম্ফল, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): দু’দিনের মণিপুর সফরে এসে শনিবার উত্তর-পূর্ব ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ লোকটাক লেকে নৌকাভ্রমণ…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top