News Flash

  • Home
  • খেলা
  • নিউজিল্যান্ডের কাছে টেস্ট হারলেও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকার শীর্ষে ভারত
Image

নিউজিল্যান্ডের কাছে টেস্ট হারলেও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকার শীর্ষে ভারত

কলকাতা, ২০ অক্টোবর (হি.স.): নিউজিল্যান্ডের কাছে অপ্রত্যাশিত হার ভারতের। এই হারে পয়েন্ট শতাংশ কমলেও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় শীর্ষস্থানেই রেখেছে ভারত। তবে ব্যবধানটা কমেছে দ্বিতীয় স্থানে থাকা অস্ট্রেলিয়ার সঙ্গে। ভারতের পয়েন্ট শতাংশ ছিল ৭৪.২৪।অস্ট্রেলিয়া ১২টি টেস্ট খেলে জিতেছে আটটি টেস্ট। ভারতের মতোই অস্ট্রেলিয়াও তিনটি ম্যাচ হেরেছে এবং একটি ড্র করেছে। তবে মন্থর বোলিংয়ের জন্য অস্ট্রেলিয়ার ১০ পয়েন্ট কাটা যাওয়ায় তাঁদের সংগ্রহ ৯০ পয়েন্ট।  আর অস্ট্রেলিয়ার পয়েন্ট শতাংশ ৬২.৫০।

তালিকায় তৃতীয় স্থানে রয়েছে শ্রীলঙ্কা। ন’টি টেস্ট খেলে পাঁচটিতে জিতেছে শ্রীলঙ্কা। তাদের কোনও পয়েন্ট কাটা যায়নি মন্থর বোলিংয়ের জন্য। সম্ভাব্য সর্বোচ্চ ১০৮ পয়েন্টের মধ্যে তারা পেয়েছে ৬০ পয়েন্ট। সব মিলিয়ে তাদের সংগ্রহ ৫৫.৫৬ শতাংশ পয়েন্ট। ভারতকে হারিয়ে চতুর্থ স্থানে উঠে এল নিউজিল্যান্ড। ন’টি টেস্ট খেলে টম লাথামদের জয় চারটিতে। কিউয়িরা সম্ভাব্য সর্বোচ্চ ১০৮ পয়েন্টের মধ্যে পেয়েছে ৪৮। তাদের পয়েন্ট শতাংশ ৪৪.৪৪।তবে সিরিজের বাকি দু’টি টেস্টের গুরুত্ব আরও বৃদ্ধি পেল ভারতীয় দলের কাছে।

Releated Posts

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top