News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • করিমগঞ্জে মন্ত্ৰী রঞ্জিত দাসের হাতে উন্মোচিত সমাজহিতৈষী, জননেতা তথা রাজনীতিক রথীন্দ্র ভট্টাচার্যের আবক্ষ মূর্তি
Image

করিমগঞ্জে মন্ত্ৰী রঞ্জিত দাসের হাতে উন্মোচিত সমাজহিতৈষী, জননেতা তথা রাজনীতিক রথীন্দ্র ভট্টাচার্যের আবক্ষ মূর্তি

করিমগঞ্জ (অসম), ২০ অক্টোবর (হি.স.) : করিমগঞ্জে রাজ্যের পরিষদীয় মন্ত্ৰী রঞ্জিতকুমার দাসের হাতে  উন্মোচিত সমাজহিতৈষী, প্রবাদপ্রতিম সমাজসেবক, জননেতা তথা সর্বজনগ্রাহ্য রাজনীতিক রথীন্দ্র ভট্টাচার্যের আবক্ষ মূর্তি। আজ রবিবার করিমগঞ্জের মেইন রোডে বিজেপির জেলা সভাপতি সুব্রত ভট্টাচার্য, আশিস নাথ সহ জেলা বিজেপির বহু পদাধিকারী ও কার্যকর্তাদের উপস্থিতিতে জনদরদি, বরাক উপত্যকার বহু ইতিহাসের সাক্ষী রথীন্দ্র ভট্টাচার্যের আবক্ষ মূর্তি উন্মোচন করেছেন মন্ত্রী রঞ্জিতকুমার দাস।

রথীন্দ্র ভট্টাচার্যের আবক্ষ মূর্তি উন্মোচনকালে উপস্থিতদের মধ্য থেকে সম্মিলিত ধ্বনী ওঠে ‘রথীন্দ্র ভট্টাচার্য অমর রহে’, ‘রথীন্দ্র ভট্টাচার্য তোমায় আমরা ভুলিনি ভুলব না’ ইত্যাদি।

প্রসঙ্গত, টানা কয়েক বছর দুরারোগ্য ক্যানসারের সঙ্গে লড়াই করে গত ২০২০ সালের ১৬ সেপ্টেম্বর জীবন যুদ্ধে হার মেনে ৮০ বছর বয়সে পরলোক গমন করেছিলেন করিমগঞ্জ বিজেপির পিতামহ চিরকুমার রথীন্দ্র ভট্টাচার্য। উল্লেখ্য, আমৃত্যু তিনি দলের বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজের সঙ্গে জড়িত ছিলেন। এমন ব্যক্তির তাঁর মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়তেই শোকের ছায়া নেমে এসেছিল সীমান্ত জেলায়। তিনি বিজেপি নেতা হলেও ছিলেন সকল দলের অত্যন্ত কাছের মানুষ। তাই তাঁর মৃত্যু সংবাদে বিজেপি তো বটেই, কংগ্রেস, সিপিআইএম, এআইইউডিএফ সহ বিভিন্ন রাজনৈতিক দল এবং জেলার প্রতিটি অঞ্চলে গভীর শোকের ছায়া নেমে এসেছিল।

২০০৩ সাল থেকে ২০০৬ এবং ২০১২ থেকে ২০১৫ সাল পর্যন্ত দুই দফায় জেলা বিজেপির সভাপতি পদে সফলতার সঙ্গে দায়িত্বভার পালন করেছেন রথীন্দ্র ভট্টাচার্য। তিনি অটলবিহারী বাজপেয়ী-লালকৃষ্ণ আডবাণীর আমলে জনসংঘ-এর একজন সক্রিয় কার্যকর্তা ছিলেন। পরবর্তীতে বিজেপির একজন কার্যকর্তা হিসেবে সর্বজনগ্রাহ্য জননেতায় পরিণত হন।

Releated Posts

মেঘালয় সীমান্তের ‘নো-ম্যানস ল্যান্ডে’ আটকে বাংলাদেশি নাগরিক, বিএসএফ-বিজিবি অচলাবস্থা জারি

শিলং, ১১ জুন (আইএএনএস): ভারত-বাংলাদেশ সীমান্তে মেঘালয়ের দক্ষিণ-পশ্চিম গারো হিলস জেলায় ‘নো-ম্যানস ল্যান্ড’-এ আটকে রয়েছেন এক বাংলাদেশি হিন্দু…

ByByNews Desk Jun 11, 2026

ছয় নাগা গ্রামবাসী হত্যার প্রতিবাদে মণিপুরে বন্‌ধ, কুকি জঙ্গিদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের দাবি ইউএনসি-র

ইম্ফল, ১১ জুন (আইএএনএস): ছয় নাগা সাধারণ নাগরিককে অপহরণ ও হত্যার ঘটনায় প্রতিবাদ জানিয়ে ডাকা ২৪ ঘণ্টার সর্বাত্মক…

ByByNews Desk Jun 11, 2026

মণিপুরে অপহৃত ৬ নাগা গ্রামবাসীর দেহ উদ্ধার, চাঞ্চল্য রাজ্যজুড়ে

ইম্ফল, ১০ জুন (আইএএনএস) : মণিপুরের কাঙপোকপি জেলায় গত ১৩ মে অপহৃত হওয়া নাগা সম্প্রদায়ের ছয় গ্রামবাসীর মৃতদেহ…

ByBySandeep Biswas Jun 10, 2026

ছয় মাসের জন্য মন্ত্রী-আমলা-জনপ্রতিনিধিদের বিদেশ সফরে স্থগিতাদেশ, ব্যয় সংযমে কড়া পদক্ষেপ মেঘালয় সরকারের

শিলং, ১০ জুন (আইএএনএস): সরকারি ব্যয় নিয়ন্ত্রণ ও আর্থিক শৃঙ্খলা বজায় রাখতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল মেঘালয় সরকার। আগামী…

ByByNews Desk Jun 10, 2026
Scroll to Top